phonetics and arabic phonetics (ধ্বনিবিজ্ঞান ও আরবি ধ্বনিতত্ত্ব)

ধ্বনিবিজ্ঞান ও আরবি ধ্বনিতত্ত্ব

৳450.00
৳383.00
15 % ছাড়

আমাদের পরিচিত বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষায় ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব পরিভাষা দুটি সূক্ষ্মতর বিচারে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। শব্দ দুটি কখনো কখনো অবশ্য সমার্থক হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। প্রাচীন, মধ্য ও আধুনিক সব যুগেই ধ্বনিবিজ্ঞান ভাষা গবেষণার একটি অপরিহার্য বিষয় বলে বিবেচিত হয়ে এসেছে। আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাংলা, ইংরেজি ও আরবি বিভাগে সাধারণ ধ্বনিবিজ্ঞান ও সংশ্লিষ্ট ভাষার ধ্বনিতত্ত্ব পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।

পাঠ্য হলেও এ তিনটির মধ্যে আরবি ধ্বনিতত্ত্ববিষয়ক কোনো গ্রন্থ এখনো পর্যন্ত বাংলা ভাষায় প্রকাশিত হয়নি; যদিও আরবি ভাষা ও সাহিত্য বিগত প্রায় আটশত বছর যাবৎ এদেশে পড়ানো হচ্ছে। এ-কারণেই এ লেখক বিগত ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবির প্রভাষক হিসেবে যোগদানের পর থেকেই আরবি ভাষাগবেষণা কর্মে নিয়োজিত হয়ে এ অভাবটি পরণের চেষ্টায় আত্মনিয়োগ করেন। এ গ্রন্থটি সে নিরবচ্ছিন্ন প্রচেষ্টারই ফসল। গ্রন্থটি দ্বারা বাংলাভাষী ছাত্র-শিক্ষক ও আগ্রহী পাঠকরা উপকৃত হলে লেখকের শ্রম সার্থক হবে। গ্রন্থটিতে কোনো ভুলত্রুটি ধরা পড়লে অনুগ্রহপূর্বক লেখক অথবা প্রকাশককে জানাতে বিনীত অনুরোধ রইলো।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন