পাখিপাড়ায় বিপদ
গ্রামের নাম হাইদগাঁও। একপাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির ঝিরি। নাম তার শ্রীমতী খাল। এ খাল ধরে এগোলে দেখা মিলবে সবুজ পাহাড়ের। পাহাড়ের গাছগুলো অগোচরে কেটে নিয়ে যায় বনখেকোরা। মানে গাছ চোরের দল। আর সেই পাহাড়ের বুদবুদি
ছড়ায় থাকত এক টিয়ে পরিবার। একদিন জানতে পারল ভেঙে দেওয়া হচ্ছে তাদের আবাস। তাদের নতুন আবাস হয় চৌধুরীপাড়ায়। চৌধুরীপাড়ার বিশাল এক গাছে নানা রকম পাখি থাকে। বলতে গেলে ওটা পাখিদের পাড়া। এই পাড়ায় এত পাখি! সঙ্গে
আছে প্রজাপতি, ফড়িং আর ইয়া বড়ো এক মৌচাক। টিয়ে দম্পতি আরামেই ঠাঁই নিল গাছে। তাদের অভিজ্ঞতার কথা শুনে সেই গাছের পাখিরা মিলে গঠন করল পাখি সোসাইটি। মা টিয়া হলো সভাপতি আর বাবা টিয়া সাধারণ সম্পাদক। এক বিকেলে
এখানেও চলে এলো গাছের কারবারি। কড়কড়ে নোট গুনে গাছ বেচে দিলো গাছের মালিক। টিয়ের তো ঘুম হারাম। ডাকা হলো জরুরি মিটিং। সব পাখি হাজির। ঘটনা খুলে বলল টিয়া। সবাই একসঙ্গে কিচিরমিচির করে উঠল। এখন উপায় কী? তারা কি পারবে পাখিপাড়া বাঁচাতে?
- নাম : পাখিপাড়ায় বিপদ
- লেখক: আবু হাসান
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 24
- ভাষা : bangla
- ISBN : 9789842967863
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





