এএইচ আর মিথেল

এইচ আর মিথেল

H R Mithel

এইচ আর মিথেল পাবনার জেলার সদর থানাধীন তারাবাড়িয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মা-বাবার একমাত্র সন্তান। সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করে চলে আসেন বাবা, মায়ের কর্মস্থল গাজীপুরে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। উক্ত কলেজ থেকেই স্নাতক (সম্মান) এবং সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ধীরে ধীরে লেখক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে তার লেখা পাঠ করা হতো, দেয়াল লিখন হিসেবে শোভা পেতো। এরপর একে একে তার লেখা বই আকারে প্রকাশ হতে থাকে। তিনি একাধারে উপন্যাসিক, গল্পকার এবং কবি। তার লেখা একাধিক উপন্যাস, গল্পগ্রন্থ এবং কাব্যগ্রন্থ রয়েছে।

২ টি প্রকাশনী ২ টি বিষয়