শব্দ আর কথার জাদুতে যিনি মানুষের মন জয় করতে শেখান, তিনি ওয়াহিদ তুষার। তিনি কেবল একজন লেখক বা উদ্যোক্তা নন, তিনি একজন ‘লাইফ অ্যান্ড কমিউনিকেশন আর্কিটেক্ট’। তার ধ্যান ও জ্ঞান জুড়ে রয়েছে একটিই স্বপ্ন— মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা লিডারকে জাগিয়ে তোলা। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বাংলাদেশে ১ লক্ষ মেন্টর তৈরির রূপকার হিসেবে তরুণ প্রজন্মের কাছে তিনি আজ এক আস্থার নাম। লিডারশিপ ও কমিউনিকেশন নিয়ে তার লেখা ১০টির বেশি বই পাঠকদের ভাবনার জগৎকে প্রতিনিয়ত নতুন করে সাজাতে সাহায্য করছে। স্বপ্নবাজ এই মানুষটি প্রতিষ্ঠা করেছেন ‘কেন্দ্রবিন্দু’ প্রকাশনী, ‘নাকসোরা’ ফ্যাশন ব্র্যান্ড এবং ‘ওয়াহিদ তুষার একাডেমি’।