মনিরা আক্তার ২০১০ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. মজনু মৃধা এবং মাতা মোছা. রাবেয়া বেগম। বড় ভাই মো. আব্দুল আহাদ মৃধা। শৈশবকাল গ্রামেই কেটেছে, যা তাঁর মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তিনি বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি তাঁর গভীর অনুরাগ লক্ষণীয়। নিয়মিত পাঠাভ্যাসই তাঁকে লেখালেখির জগতে প্রবেশে অনুপ্রাণিত করেছে, যার ধারাবাহিকতায় তাঁর প্রথম বই প্রকাশের পথে।পাঠাভ্যাসের পাশাপাশি তিনি নেতৃত্বমূলক কার্যক্রমে সক্রিয়। ইউথ লিডিং, বিতর্ক, অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপমেন্টে তাঁর আগ্রহ ও কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে International Leadership Competition-এ অংশ নিয়েছেন।বাংলা ভাষার পাশাপাশি তিনি জার্মান ভাষায়ও প্রাথমিক দক্ষতা অর্জন করেছেন। এছাড়া Our Scolario এবং Novoro Bangladesh–এর মতো কয়েকটি প্রফেশনাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।মনিরা আক্তার বিশ্বাস করেন—জ্ঞান, নেতৃত্ব ও সৃজনশীলতার সমন্বয়ই আগামী দিনের পথচলা নির্ধারণ করে।