আব্দুল্লাহ আর রাফি। একজন আপাদমস্তক বইয়ের মানুষ। তার জন্ম এবং বেড়ে উঠা মেঘালয় পাহাড় ঘেষা জেলা শেরপুরের সীমান্তবর্তী অঞ্চলে। নিজেকে তিনি একজন পাহাইড়া বলে পরিচয় দিতে গর্ব বোধ করেন। আশেপাশের কিছু লোক তাকে কবিতাখোর হিসাবেও জানে। ব্যক্তি থেকে রক্ষাকর্তা, জন থেকে জীবন, প্রেম থেকে ধ্বংসস্তূপ, জন্ম থেকে মৃত্যু সবই তার চোখে একক কবিতার রসদ। তার প্রকাশিত বই : "স্মৃতির বৃদ্ধাশ্রম", "কবিতার চোখে মেঘ"। বাংলা সাহিত্যে এই সামান্য পদার্পনেই তিনি শ্রেষ্ঠ লেখক সংবর্ধনা ২০২৩ অর্জন করেছেন।