আনিসুজ্জামান

আনিসুজ্জামান

আনিসুজ্জামান

পরিচিতি:

আনিসুজ্জামান একাধারে একজন বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক, ভাষা সংগ্রামী, সংবিধানের অনুবাদক এবং ইমেরিটাস অধ্যাপক। এককথায় তিনি একজন জীবন্ত কিংবদন্তি। এই গুণীজন ১৯৩৭ সালের ১৮ই ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে এক উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বর্ণাঢ্য শিক্ষাজীবন শুরু হয় কলকাতার পার্ক সার্কাস হাই স্কুল থেকে। কৈশোরে পরিবারসমেত বাংলাদেশে চলে আসলে খুলনা শহরের এক স্কুলে ভর্তি হন। ১৯৫১ সালে ঢাকার প্রিয়নাথ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫৩ সালে জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন আনিসুজ্জামান। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। সেখানে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতক জীবনে তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং ড. মুনীর চৌধুরীর মতো কিংবদন্তি শিক্ষকদের, যাদের সান্নিধ্যে তিনি নিজেকে গড়ে তোলেন। ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেন এবং ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। অসাধারণ কৃতিত্বের জন্য বিভিন্ন সময়ে তিনি বেশ কিছু বৃত্তি লাভ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি শরণার্থী শিক্ষকদের সংগঠন 'বাংলাদেশ শিক্ষক সমিতি'র সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে অংশ নেন এবং 'কমনওয়েলথ অ্যাকাডেমি স্টাফ ফেলো' হিসেবে লন্ডন একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। বর্তমানে তিনি শিল্প ও সাহিত্যকলার বিভিন্ন শাখায় জড়িত আছেন। আনিসুজ্জামান এর বই সমগ্রতে তার প্রখর চিন্তাশক্তি ও বিশ্লেষণী ক্ষমতার পরিচয় মেলে। আনিসুজ্জামানের বইগুলো বেশিরভাগই গবেষণা এবং প্রবন্ধধর্মী। আনিসুজ্জামানের প্রবন্ধ এবং গবেষণা গ্রন্থগুলো হচ্ছে ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’, ‘আমার একাত্তর’, ’সোশ্যাল এস্পেক্টস অব এন্ডোজেনাস ইন্টেলেকচুয়াল ক্রিয়েটিভিটি’ ইত্যাদি। আনিসুজ্জামান এর বই সমূহ এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'সাহিত্যে ও সমাজে', 'কালচার এন্ড থট', 'নারীর কথা', 'আইন-শব্দকোষ' ইত্যাদি। তিনি অসংখ্য পদক-পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন। সেসবের মধ্যে ১৯৭০ সালে প্রবন্ধ-গবেষণার জন্য ‘বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার’ এবং ১৯৮৫ সালে শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ‘একুশে পদক’ উল্লেখযোগ্য। এছাড়া ২০০৫ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ‘ডি.লিট’ ডিগ্রি প্রদান করে। ২০১৪ সালে তিনি ভারত সরকার প্রদত্ত 'পদ্মভূষণ' পদক লাভ করেন।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 15 টি পণ্য

20% ছাড়

পূর্বগামী

পূর্বগামী

৳ 360 ৳ 450
আনিসুজ্জামান
loader

20% ছাড়

পরানটাকে ‍উপড়ে নাও

পরানটাকে ‍উপড়ে নাও

৳ 320 ৳ 400
আনহেলেস মাস্ত্রেত্তা
loader

16% ছাড়

আমার অভিধান

আমার অভিধান

৳ 168 ৳ 200
আনিসুজ্জামান
loader

16% ছাড়

মহামানবের সাগরতীরে

মহামানবের সাগরতীরে

৳ 269 ৳ 320
আনিসুজ্জামান
loader

16% ছাড়

স্মৃতির মানুষ

স্মৃতির মানুষ

৳ 185 ৳ 220
আনিসুজ্জামান
loader

20% ছাড়

পুরোনো বাংলা গদ্য

পুরোনো বাংলা গদ্য

৳ 144 ৳ 180
আনিসুজ্জামান
loader

16% ছাড়

চেনা মানুষের মুখ

চেনা মানুষের মুখ

৳ 302 ৳ 360
আনিসুজ্জামান
loader

16% ছাড়

সমাজ সংস্কৃতি রাজনীতি

সমাজ সংস্কৃতি রাজনীতি

৳ 252 ৳ 300
আনিসুজ্জামান
loader

16% ছাড়

বিপুলা পৃথিবী

বিপুলা পৃথিবী

৳ 840 ৳ 1000
আনিসুজ্জামান
loader

20% ছাড়

এবিএম মূসা স্মারকগ্রন্থ

এবিএম মূসা স্মারকগ্রন্থ

৳ 800 ৳ 1000
আনিসুজ্জামান
loader

16% ছাড়

আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ

আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ

৳ 462 ৳ 550
ইমরান মাহফুজ
loader

20% ছাড়

পূর্বগামী

পূর্বগামী

৳ 200 ৳ 250
আনিসুজ্জামান
loader

20% ছাড়

মুক্তিযুদ্ধ এবং তারপর

মুক্তিযুদ্ধ এবং তারপর

৳ 160 ৳ 200
আনিসুজ্জামান
loader

16% ছাড়

গল্পে গল্পে আবদুল্লাহ আল মুতী

গল্পে গল্পে আবদুল্লাহ আল মুতী

৳ 83 ৳ 99
আনিসুজ্জামান
loader

25% ছাড়

আইন-শব্দকোষ

আইন-শব্দকোষ

৳ 1125 ৳ 1500
আনিসুজ্জামান
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন