সৌমিত্র শেখর

সৌমিত্র শেখর

সৌমিত্র শেখর

পরিচিতি:

ড. সৌমিত্র শেখর প্রাবন্ধিক, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি প্রাপ্ত ড. শেখর সরকারি বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, বিদ্যাসাগরপ্রফেসর ড. ক্ষেত্র গুপ্তের তত্ত্বাবধানে। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি ১৯৯৬ সালে যােগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, প্রভাষক পদে। পরের বছরই প্রভাষক হিসেবে আসেন ঢাকা বিশ্বদ্যিালয়ে। সাহিত্য-আলােচনায় তিনি প্রয়ােগ করেন নিজস্ব দৃষ্টিভঙ্গি। ব্যক্তির মন-জোগানাে লেখায় তিনি বিশ্বাস করেন না। গতানুগতিক আলােচনায় ব্যবহৃত প্রাতিস্বিক’, ‘অভূতপূর্ব', ‘তুলনারহিত’ শব্দসমূহ তাই তাঁর লেখায় খুব একটা দেখা যায় না। তাঁর প্রকাশিত গ্রন্থ: গদ্যশিল্পী মীর মশাররফ (১৯৯৫); নজরুল-কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ (২০০১); বাংলা সাহিত্য (যৌথ : ২০০১); ব্যাকরণ ভাষাতত্ত্ব ও প্রায়ােগিক বাংলা (যৌথ : ২০০১); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (২০০৪); সিভিল সােসাইটি ও অন্যান্য প্রবন্ধ (২০০৪); ব্যাকরণ সন্ধান (২০০৬); কথাশিল্প অন্বেষণ (২০০৬); সত্যেন সেনের উপন্যাসে জীবন ও শিল্পের মিথস্ক্রিয়া (২০০৭) ইত্যাদি। তিনি বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি বাংলা একাডেমী, বাংলাদেশ ভাষা-সমিতির জীবনসদস্য। গবেষণার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস এওয়ার্ড (২০০১) ও ময়েনউদ্দিন ফাউন্ডেশন পদক (২০০৮) লাভ করেন।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 1 টি পণ্য

20% ছাড়

রবীন্দ্রনাথ শিক্ষাচিন্তার আলোয়
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন