স্টিফেন হকিং

স্টিফেন হকিং

স্টিফেন হকিং

পরিচিতি:

স্টিফেন উইলিয়াম হকিং একাধারে একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, মহাবিশ্ববিজ্ঞানী এবং লেখক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাকাশবিদ্যা বিভাগের পরিচালক এবং অধ্যাপক ছিলেন। বিংশ ও একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এই মেধাবী মানুষটির নাম শোনেননি, এমন পড়াশোনা জানা মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। স্কুলের পড়াশোনার পাট চুকিয়ে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মহাকাশতত্ত্ববিদ ডেভিড সিয়ামার তত্ত্বাবধানে পিএইচডি প্রোগ্রামে যোগ দেন। গ্যালিলিওর জন্মের ঠিক তিনশ বছর পর জন্ম নেওয়া এই বিজ্ঞানী তখন থেকেই তাঁর প্রতিভার স্ফূরণ ঘটাতে থাকেন। পিএইচডি শেষ করার আগেই মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবন আচমকা থমকে দাঁড়ায়। মোটর নিউরন রোগ বা এমায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস নামক এক বিরল রোগে আক্রান্ত হন হকিং। এই রোগে পেশি নাড়ানোর জন্য দায়ী নিউরনগুলোর মৃত্যু ঘটতে থাকে এবং শরীরের প্রায় সব অংশ অচল হয়ে যেতে থাকে। বাগদত্তা জেইন ওয়াইল্ড ও সুপারভাইজার সিয়ামার অনুপ্রেরণায় আশার সঞ্চার হয় তাঁর মাঝে। ঠিকমতো কলমটিও ধরতে না পারা এই বিজ্ঞানী ১৯৭৪ সালে বিজ্ঞানী রজার পেনরোজের সাথে তাঁর কালজয়ী ব্ল্যাকহোল তত্ত্ব প্রকাশ করেন, বর্তমানে যা হকিং রেডিয়েশন নামেও পরিচিত। তিনি রয়্যাল সোসাইটি অফ আর্টস এর সম্মানিত ফেলো এবং পলিটিক্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সের আজীবন সদস্য ছিলেন। ২০০৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ খেতাবে ভূষিত হন। লেখক হিসেবেও হকিং বিস্ময়কর কৃতিত্বের পরিচয় দিয়েছেন। স্টিফেন হকিং এর বই সমূহ পাঠক সমাজে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর নিজের তত্ত্ব ও বিশ্বতত্ত্ব নিয়ে রচিত বই ‘আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ দিয়ে তিনি ব্রিটিশ সানডে টাইমস এর বেস্ট সেলার তালিকায় ছিলেন টানা ২৩৭ সপ্তাহ। স্টিফেন হকিং এর রচনা সব ধরনের পাঠকদের কাছে জটিল বৈজ্ঞানিক কথাবার্তা সহজভাবে জানার পাথেয় হিসেবে সমাদৃত হয়েছে। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীকে ১৯৭৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপকের সম্মাননা দেওয়া হয়। ২০০৯ সালে তিনি এই পদ থেকে অবসর গ্রহণ করেন। পাঠকনন্দিত স্টিফেন হকিং এর বই সমগ্র হলো ‘দ্য ইউনিভার্স ইন আ নাটশেল’, ‘দ্য গ্র্যান্ড ডিজাইন’, ‘মাই ব্রিফ হিস্ট্রি’, ‘দ্য থিওরি অফ এভরিথিং’, এবং ‘দ্য নেচার অফ স্পেস অ্যান্ড টাইম’। ২০১৪ সালে ইউনিভার্সাল পিকচার্স ‘দ্য থিওরি অফ এভরিথিং’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে। এই সিনেমায় স্টিফেন হকিং এর ভূমিকায় অভিনয়ের জন্য এডি রেডমেইন জিতে নেন অস্কার। শারীরিকভাবে ভীষণ রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েও হকিং তাঁর গবেষণা কার্যক্রম সাফল্যের সাথে চালিয়ে যান। ২০১৮ সালের ১৪ মার্চ ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 25 টি পণ্য

15% ছাড়

সাক্ষাৎকার: স্টিফেন হকিং

সাক্ষাৎকার: স্টিফেন হকিং

৳ 255 ৳ 300
আবুল বাসার (সাংবাদিক)
loader

16% ছাড়

দ্য গ্র্যান্ড ডিজাইন

দ্য গ্র্যান্ড ডিজাইন

৳ 336 ৳ 400
স্টিফেন হকিং
loader

20% ছাড়

দ্য গ্র্যান্ড ডিজাইন

দ্য গ্র্যান্ড ডিজাইন

৳ 240 ৳ 300
স্টিফেন হকিং
loader

16% ছাড়

ব্ল্যাকহোল

ব্ল্যাকহোল

৳ 202 ৳ 240
স্টিফেন হকিং
loader

25% ছাড়

কালের সংক্ষিপ্ত ইতিহাস : অ্যা ব্রিফ হিস্ট্রি অফ টাইম

15% ছাড়

দ্য গ্র্যান্ড ডিজাইন

দ্য গ্র্যান্ড ডিজাইন

৳ 213 ৳ 250
লিওনার্ড ম্লোডিনো
loader

35% ছাড়

ব্রিফ অ্যানসারস টু দ্য বিগ কোয়েশ্চেনস
loader

25% ছাড়

আমার এই ছোট্ট জীবন

আমার এই ছোট্ট জীবন

৳ 225 ৳ 300
স্টিফেন হকিং
loader

20% ছাড়

দি গ্র্যান্ড ডিজাইন

দি গ্র্যান্ড ডিজাইন

৳ 200 ৳ 250
স্টিফেন হকিং
loader

35% ছাড়

দ্য থিওরি অফ এভরিথিং (মহাবিশ্বের উৎপত্তি এবং পরিণতি)

30% ছাড়

বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর

বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর

৳ 280 ৳ 400
স্টিফেন হকিং
loader

16% ছাড়

বড় প্রশ্ন ছোট উত্তর

বড় প্রশ্ন ছোট উত্তর

৳ 269 ৳ 320
স্টিফেন হকিং
loader

16% ছাড়

দ্য ইউনিভার্স ইন আ নাটশেল

দ্য ইউনিভার্স ইন আ নাটশেল

৳ 420 ৳ 500
স্টিফেন হকিং
loader

25% ছাড়

দ্য থিওরি অব এভরিথিং

দ্য থিওরি অব এভরিথিং

৳ 180 ৳ 240
স্টিফেন হকিং
loader

25% ছাড়

মাই ব্রিফ হিস্টোরি

মাই ব্রিফ হিস্টোরি

৳ 128 ৳ 170
স্টিফেন হকিং
loader

25% ছাড়

অ্যা ব্রিফার হিস্ট্রি অব টাইম

অ্যা ব্রিফার হিস্ট্রি অব টাইম

৳ 203 ৳ 270
স্টিফেন হকিং
loader

16% ছাড়

মাই ব্রিফ হিস্ট্রি (আত্মস্মৃতি)
loader

16% ছাড়

দ্য থিওরি অব এভরিথিং

দ্য থিওরি অব এভরিথিং

৳ 269 ৳ 320
স্টিফেন হকিং
loader

20% ছাড়

দ্য থিওরি অব এভরিথিং

দ্য থিওরি অব এভরিথিং

৳ 200 ৳ 250
স্টিফেন হকিং
loader

15% ছাড়

সময়ের সংক্ষিপ্ততর ইতিহাস

সময়ের সংক্ষিপ্ততর ইতিহাস

৳ 298 ৳ 350
স্টিফেন হকিং
loader

20% ছাড়

দ্য গ্র্যান্ড ডিজাইন : মহান রূপরেখা

দ্য গ্র্যান্ড ডিজাইন : মহান রূপরেখা

৳ 160 ৳ 200
লিওনার্ড ম্লোডিনো
loader

30% ছাড়

মহিমান্বিত নকশা (দ্য গ্র্যান্ড ডিজাইন)
loader

20% ছাড়

কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা
loader

20% ছাড়

কালের সংক্ষিপ্ত ইতিহাস

কালের সংক্ষিপ্ত ইতিহাস

৳ 200 ৳ 250
স্টিফেন হকিং
loader

15% ছাড়

সৃষ্টির মহান পরিকল্পনা

সৃষ্টির মহান পরিকল্পনা

৳ 213 ৳ 250
স্টিফেন হকিং
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন