গবেষণা সাহিত্যে দীর্ঘদিনের অভিজ্ঞতার পর গাজী সাইফ জাহান মৌলিক সাহিত্য রচনায় মনোযোগী হয়েছেন। সম্প্রতি তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এটি তাঁর সপ্তম গ্রন্থ। তার অন্যান্য গ্রন্থসমূহ: বাংলাদেশের উপন্যাসে ভূমি ও মানুষ (গবেষণা); সাহিত্য-গবেষণা: বিষয় ও কৌশল (গবেষণা-পদ্ধতি); প্রাতিস্বিক অনুভব (কাব্য); অনন্ত স্পন্দন (কাব্য); এক পাতার গল্প (ছোটগল্প); রূপান্তর (উপন্যাস) এবং টিভি নাটক: রচনার সূচনা। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন সদস্য।