পুরো নাম মো. মনযূরুল হক মোরশেদ। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯১। গ্রামের বাড়ি উজিরপুর, বরিশাল। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড থেকে তাকমিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মৌলিক ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত গ্রন্থ ১২টি। ২০১৫ সালে বাংলাভাষার সবচে’ বড় ব্লগ ‘সামহোয়্যার ইন ব্লগ’থেকে সেরা ফিচার লেখক সম্মাননা পেয়েছেন। ত্রৈমাসিক সেমি-একাডেমিক জার্নাল পুনর্পাঠ’র নির্বাহী সম্পাদক। বর্তমানে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক (ধর্ম) পদে কর্মরত আছেন। অবসরে ঘোরেন, অনুবাদ করেন এবং পত্র–পত্রিকায় মতামত লেখেন।