ইয়াহইয়া সিনওয়ার

ইয়াহইয়া সিনওয়ার

ইয়াহইয়া সিনওয়ার

পরিচিতি:

ইয়াহইয়া সিনওয়ার। ফিলিস্তিনের একজন খ্যাতিমান রাজনীতিবিদ, যোদ্ধা, লেখক, গবেষক। ফিলিস্তিনের সামরিক ও রাজনৈতিক দল হামাস-এর রাজনৈতিক শাখার প্রধান। ১৬ অক্টোবর ২০২৪ ফিলিস্তিনের দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনির সঙ্গে এক অসম লড়াইয়ে ইয়াহইয়া সিনওয়ার শহিদ হন। ধারণা করা হয়, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরিকল্পনাটি ছিল তার। ১৯৬২ সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেওয়া সিনওয়ারের যৌবন কেটেছে ইসরায়েলি কারাগারে। খান ইউনিস সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক এবং গাজার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিক স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ২০১১ সালে মুক্তির পর তিনি গাজায় হামাসের প্রধান ব্যক্তিত্বে পরিণত হন। তেইশ বছরের বন্দি জীবনে তিনি চমৎকার হিব্রু শেখেন। হিব্রু থেকে গোয়েন্দা সংস্থা শিন-বেতের দুই প্রধানের তিনটি বই অনুবাদ করেন। এ ছাড়াও লেখেন আরও দুইটি গবেষণা গ্রন্থ, একটি আখ্যান ও একটি উপন্যাস—‘আশ-শাওক ওয়াল কারানফুল’ (কাঁটা ও ফুল)। পুরো নাম ইয়াহিয়া ইবরাহিম হাসান সিনওয়ার। ১৯৮৫ সালে তিনি রাহি মুশতাহার সাথে নিরাপত্তাসংস্থা ‘মাজদ’ প্রতিষ্ঠা করেন, যা ১৯৮৭ সালে হামাসের ‘পুলিশ’ প্রশাসনে রূপান্তরি হয়। ২০১৭ সালে গাজার প্রশাসনিক কমিটি প্রতিষ্ঠা করেন। ২০১৮ তিনি গাজাবাসীকে ইসরায়েলি অবরোধ ভেঙে ফেলতে উৎসাহিত করে বলেন, ‘আমরা নিপীড়ন ও অপমানে মারা যাবার চেয়ে শহিদ হয়ে মরতে চাই।’ সিনওয়ার ছিলেন গাজায় সর্বোচ্চ পদমর্যাদার হামাস কর্মকর্তা। ২০২৩ সালের ৩১ জুলাই ইসমাইল হানিয়া ইরানে শহিদ হলে সিনওয়ার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ৩ সন্তানের জনক। তার স্ত্রী সালিহা সামার ২০১১ সালে মৃত্যুবরণ করেন। ৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বাকি ২ ভাইয়ের একজন মোহাম্মদ সিনওয়ার হামাসের অন্যতম শীর্ষ নেতা এবং অন্যজন যাকারিয়া সিনওয়ার ফিলিস্তিনের খ্যাতিমান ইতিহাসবিদ ও একাডেমিশিয়ান।

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 4 টি পণ্য

26% ছাড়

কাঁটা ও লবঙ্গ

কাঁটা ও লবঙ্গ

৳ 400 ৳ 540
মাহমুদাতুর রহমান
loader

26% ছাড়

কাঁটা ও কারানফুল

কাঁটা ও কারানফুল

৳ 444 ৳ 600
ইয়াহইয়া সিনওয়ার
loader

25% ছাড়

ইয়াহইয়া সিনওয়ার (আত্মজীবনীমূলক উপন্যাস)
loader

32% ছাড়

কাঁটা ও ফুল

কাঁটা ও ফুল

৳ 442 ৳ 650
ইয়াহইয়া সিনওয়ার
loader

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন