চিরায়ত উপন্যাস

আদর্শ হিন্দু হোটেল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳188

৳ 25025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 62

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত উপন্যাসের অন্যতম সেরা একটি, ‘আদর্শ হিন্দু হোটেল’। গল্পের প্রধান চরিত্র হাজারী ঠাকুর চাকরির উদ্দেশ্যে গ্রাম ছেড়ে শহরে আসে, এবং চাকরী নেয় বেঁচু চক্রবর্তীর হোটেলে। সেখানে হাজারী ছাড়াও ছিল আর একজন ঠাকুর, বংশী, পদ্ম ঝি ও আরো তিন চার জন চাকর। হোটেলটি খানিকটা এরকম, ঢুকতেই বাম হাতে গদির ঘর, তারপর খাবার ঘর। সেখানে আছে তিন ধরনের মিলের ব্যবস্থা। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ও থার্ড ক্লাস। গদিতে টিকিট কেটে খাবার ঘরে ঢোকার ব্যবস্থা। খাবার ঘরের ঠিক পেছনে রান্নার জায়গা, যা ছিল হাজারী ঠাকুরের জন্য স্বর্গ সমান। রান্নার গুনে তিনি ছিলেন লোক মুখে প্রসিদ্ধ। তার নিরামিষ তরকারি ও মাংস রান্নার নাম ছড়িয়ে পড়ে দূর দুরান্তে। সকলের কাছে প্রশংসা জুটলেও পদ্ম ঝি, ও চক্রবর্তী বাবু মুখ ফুটে কক্ষনো সে কথা বলেনি। গত সাত বছর হাজারী মাত্র ৮ টাকার চাকরি করে স্ত্রী ও কন্যার অন্ন জোগাড় করে চলেছে। হোটেলের কিছু দূরেই কুসুমের শ্বশুর বাড়ি। স্বামী তার গত হলেও শাশুড়ির কাছেই দুই সন্তান নিয়ে সে দুধ দই বিক্রি করে কোনো রকমে সংসার চালায়। হাজারী ঠাকুরের ভারী মায়া পরে যায় কুসুমের উপর। তিনি কুসুম কে নিজের মেয়ে টেপির থেকে কিছু মাত্র আলাদা করতে পারেন না। হোটেলে কখন কোন ভালোমন্দ রান্না হলেই, পদ্ম ঝির হাজার মুখ ঝামটা শুনেও নিজের ভাগ টুকু কুসুমের বাড়ি পৌঁছে দিয়ে তারপর সন্তুষ্ট হতেন। পিতৃহারা কুসুমও জেঠামোশাই এর আদর যত্ন, মমতা বিশ্বাস, ভরসা, কোন ক্ষেত্রেই কোন অভাব রাখেনি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আদর্শ হিন্দু হোটেল
ইংরেজি নাম Adarsh Hindu Hotel
লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী রুশদা প্রকাশ
বিষয় চিরায়ত উপন্যাস
আইএসবিএন 9789849587620
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

লেখক সম্পর্কে

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কালজয়ী উপন্যাস রচনার মাধ্যমে জয় করে নিয়েছেন বাংলা ভাষাভাষী পাঠকদের হৃদয়। শুধু উপন্যাসই নয়, এর পাশাপাশি তিনি রচনা করেছেন বিভিন্ন ছোটগল্প, ভ্রমণকাহিনী, দিনলিপি ইত্যাদি। প্রখ্যাত এই সাহিত্যিক ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন, তবে তাঁর পৈতৃক নিবাস ছিল যশোর জেলায়। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে ত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 188

৳ 25025% ছাড়