পদার্থবিদ্যা

কণা কোয়ান্টাম পরিচিতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"কণা কোয়ান্টাম পরিচিতি" বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানে বড় ধরনের দুটি বিপ্লব ঘটে গেছে যার একটি কোয়ান্টাম তত্ত্ব এবং অপরটি আপেক্ষিকতার তত্ত্ব। তত্ত্ব দুটির কারণে পদার্থবিজ্ঞানে সম্পূর্ণ নতুন এক যুগের সূচনা হয়। আপেক্ষিকতার তত্ত্ব সময়ের দাবি ছিল। পক্ষান্তরে কোয়ান্টাম তত্ত্বের সূচনাটাকে একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলা চলে। শতাব্দীর একেবারে শুরুতে ম্যাক্স প্ল্যাংক এবং আইনস্টাইনের হাত ধরে কোয়ান্টাম তত্ত্বের মূল ধারণা প্রকাশ পাওয়ার পর ক্রমেই এটি হয়ে ওঠে পারমাণবিক জগতকে ব্যাখ্যা করার একমাত্র হাতিয়ার ।

পরবর্তীতে একের পর এক পদার্থবিজ্ঞানীর কাজের মধ্য দিয়ে তত্ত্বটি একটি পূর্ণাঙ্গ শাখায় রূপ লাভ করে। এটা এখন আর একক কোনাে বিজ্ঞানীর একক কোনাে কাজের ফসল নয়। বহু প্রতিভাবান বিজ্ঞানীর মেধা আর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই কোয়ান্টাম বলবিদ্যা । কোয়ান্টাম তত্ত্বের মৌলিক আলােচনা, পর্যায়ক্রমিক ইতিহাস, যৌক্তিক বিতর্ক ও প্রায়ােগিক দিকসহ কণা পদার্থবিদ্যার খুঁটিনাটি সকল কিছু এই বইয়ের আলােচ্য বিষয়। লেখকের মতে, কোয়ান্টাম জগতে উঁকি দেওয়ার প্রথম একটি মাধ্যম হতে পারে এই বই ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কণা কোয়ান্টাম পরিচিতি
ইংরেজি নাম Kona Koyantam Porichiti
লেখক তৌহিদুর রহমান উদয়
প্রকাশনী তাম্রলিপি
বিষয় পদার্থবিদ্যা
আইএসবিএন 9789848058114
পৃষ্ঠা সংখ্যা ১১০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
তৌহিদুর রহমান উদয়

লেখক সম্পর্কে

তৌহিদুর রহমান উদয়

জন্ম ঢাকার মানিকগঞ্জ জেলায়। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। এর পাশাপাশি সহজ-সরল ভাষায় বিজ্ঞানকে সকলের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে প্রকাশ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞান বই, লিখছেন বিভিন্ন বিজ্ঞান ম্যাগাজিনে। তাঁর অবসর সময়গুলো বরাদ্দ থাকে বই পাঠ এবং লেখালেখির জন্য...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়