বিষয়ভিত্তিক দর্শন

চার্বাকেতর ভারতীয় দর্শন ১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“চার্বাকেতর ভারতীয় দর্শন ১" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ

ভারতের প্রাচীনতম অসনাতন নাস্তিক্য ধর্মদর্শনের অন্যতম হচ্ছে জৈন ও বৌদ্ধ দর্শন। কিন্তু একান্তই ধর্মবাদী দর্শন হয়েও এ দুটো দর্শন সম্প্রদায়কে তকালীন ব্রাহ্মণ্যবাদীরা কেন নাস্তিক্যদর্শন হিসেবে আখ্যায়িত করেছিলেন তা কৌতুহলজনক বৈকি। আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন উপনিষদীয় চিন্তাধারা কর্মমীমাংসা ও ব্রহ্মমীমাংসার বিরােধে ধর্মসংকটের ন্যায় তত্ত্বসংকটের সম্মুখীন হয় তখন প্রায় একইসময়কালে জৈন মহাবীর ও শাক্যবংশীয় রাজপুত্র সিদ্ধার্থ গৌতম বুদ্ধের কঠোর তপস্যালব্ধ এ দুটি বেদবিরােধী সম্প্রদায় দর্শনের আঙিনায় আবির্ভূত হয়।

উপনিষদীয় পরিমণ্ডলে থেকেও ভারতীয় দর্শনের এ দুটি ধর্মবাদী সম্প্রদায় বেদভিত্তিক উপনিষদীয় চিন্তাধারার বিরােধিতায় নেমে সাধারণ মানুষের বােধগম্য এক আধ্যাত্মিক চিন্তাধারার প্রবর্তন করেন। এই আধ্যাত্মিক চিন্তাধারা বেদভিত্তিক না হয়েও সাধারণ মানুষের আধ্যাত্মিক জিজ্ঞাসা নিবৃত্তির সহায়ক হয়েছিলাে। নিরীশ্বরবাদী হওয়া সত্ত্বেও উচ্চমানের আধ্যাত্মিকতায় ধীরে ধীরে এই চিন্তাধারার প্রভাব এতাে আকৃষ্ট ও বিস্তার লাভ করেছিলাে যে ভারতের সমাজ, রাজনীতি, সংস্কৃতি এবং সর্বোপরি ধর্মজীবনকেও তা আলােড়িত করেছিলাে। জনমানসে অতিরিক্ত প্রভাব বিস্তার করেছিলাে বলেই বেদানুসারী হিন্দু দর্শনে এই মতবাদগুলি খণ্ডনের জন্য বিশেষ যত্ন লক্ষ্য করা যায় ।

দর্শন-চর্চা জ্ঞানচর্চারই নামান্তর। প্রাচীন ভারতীয় দর্শন আমাদের বিশুদ্ধ জ্ঞানচর্চার প্রাচীনতম নিদর্শন। কিন্তু বিশুদ্ধ দর্শনচর্চায় বাংলাদেশের বর্তমান অবস্থা যে নিতান্তই হতাশাজনক তা বােধকরি বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে রণদীপম বসু’র বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষিত ভারতীয় দর্শন সিরিজের ‘চার্বাকের ভারতীয় দর্শন-১ (জৈন ও বৌদ্ধ)' গ্রন্থটি এ অপবাদ মােচনে কিছুটা হলেও গতিশীলতা আনবে তা জোর দিয়েই বলা যেতে পারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চার্বাকেতর ভারতীয় দর্শন ১
ইংরেজি নাম Carvaketara Bharotia Darshan 1 (Joino O Buddho Darshan)
লেখক রণদীপম বসু
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় বিষয়ভিত্তিক দর্শন
আইএসবিএন 9789849237822
পৃষ্ঠা সংখ্যা ৩০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
রণ

লেখক সম্পর্কে

রণদীপম বসু

বিষয়ভিত্তিক দর্শন বিষয়ক লেখক · প্রকাশক: রোদেলা প্রকাশনী

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়