ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

রোমান্টিক উপন্যাস

নীল যন্ত্রণার নিলা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘জীবনে সুখ দুঃখের সঙ্গী হিসেবে চাঁদ তুলনাহীন। যখনি ভেবেছিলাম জোছনার সাগরে নির্ঘুম সুখের স্নান করব। কষ্টগুলোকে হাওয়ায় ভাসিয়ে উড়িয়ে দিব। ঠিক তখনই কোন এক অন্ধকার গলি আমার স্বপ্নগুলোকে গিলে নিল। জোছনা ভরা রাতগুলো তখন আমার কাছে বিষাদের হয়ে গেল। যদিও জোছনা রাত নিঃসঙ্গ দুঃখী মানুষের দুঃখ হালকা করার এক মায়াবী মুহূর্ত।কারো কারো কাছে এ যেন এক জাদুর কাঠি।

ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশে আগলে নেয়। ভালোবাসার মানুষ ছেড়ে গেলেও এই চাঁদটা কখনো ছেড়ে যেতে চায় না। পূর্ণিমার রাতে যখন সে আকাশে থাকে তখন সাথে সাথে চলে। এই চাঁদের এমন ভালোবাসার হাতছানি আমাকে টেনে ঘর থেকে বের করে আনত। জোছনা রাতে আমার ঘুম আসত না। বিছানায় যতক্ষণ থাকতাম ততক্ষন ছটফট করতে থাকতাম। পরিশেষে বেরিয়ে পড়তাম ঘর থেকে। আনন্দের রাশি রাশি মালা গেঁথে কল্পনায় চাঁদের গলায় পড়িয়ে দিতাম! এখনো আমি চাঁদের সাথে আর জোছনার সাথে মিতালী করি।

রাতের নির্জনতায় সবাই যখন গভীর ঘুমে ডুবে থাকে তখন একাকী রাস্তার ধারে বসে থাকি। আমি চাঁদের দিকে নিস্ফলক তাকিয়ে থাকি। তবে আগের মতো আর আনন্দের মালা গাঁথা হয় না। মাঝে মাঝে আমি হাঁটি। চাঁদও আমার সাথে সাথে হাঁটে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নীল যন্ত্রণার নিলা
ইংরেজি নাম Nill jontrona nila
লেখক কাজী সুলতানুল আরেফিন
প্রকাশনী প্রজন্ম পাবলিকেশন্স
বিষয় রোমান্টিক উপন্যাস
আইএসবিএন 9789849587835
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
skuPROJONMO - 064
কাজী সুলতানুল আরেফিন

লেখক সম্পর্কে

কাজী সুলতানুল আরেফিন

কাজী সুলতানুল আরেফিন ১৯৮৪ সালের ১৭ই এপ্রিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আওতাধীন পাঠাননগর ইউনিয়ন এর অন্তর্গত ‘পূর্ব শিলুয়া’ গ্রামের ঐতিহ্য বাহী কাজী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। মা, বাবা সহ দুই ভাই ও এক বোনের সংসারে তিনি বড়। লেখা পড়া সম্পন্ন করেছেন চট্রগ্রাম সরকারী সিটি কলেজ থেকে। শহরের আধুনিকতা ছেড়ে গ্রামের সবুজ সমারোহে মিশে যাওয়া এই লেখকের মন বার বার ছুটে যায় ফেলে আসা চট্র...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়