প্রবন্ধ ও রচনাসমগ্র

গোলাপসংগ্রহ (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳600

৳ 75020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা ১৯৮৭ সালের মার্চে প্রকাশিত মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার ‘বৃক্ষসংখ্যা’র দীর্ঘতম রচনারটি আমার বিশেষভাবে নজর কেড়েছিল-আবদুশ শাকুরের ‘গোলাপ বিসংবাদ’ । সাহিত্যিকের এ এক অসাধারণ বিজ্ঞানলেখা। ফুলবিষয়ক লেখালেখিতে রঙ ফলানোর যথেষ্ট অবকাশ থাকে কিন্তু বলতেই হয় আবদুশ শাকুর অসাধ্য সাধন করেছেন। তিনি গোলাপের অধরা মাধুরী ধরেছেন অনবদ্য এক ছন্দোবন্ধনে। জ্ঞাত ইতিহাসে গোলাপের আবির্ভাবের মুহূর্তটি থেকে শুরু করে ধাপে ধাপে কীভাবে আজকের বাগান শোভা পুষ্পরানী এতসব প্রকারের রূপান্তরিত হল তারই এক জ্ঞানগর্ভ তারই এক জ্ঞানগর্ভ অথচ মনোজ্ঞ আলোচনা রয়েছে এতে।

সুদীর্ঘ পথ পাশাপাশি হাঁটিয়ে নিয়ে গিয়ৈছেন লেখক মানুষকে আর গোলাপকে তাঁর রসমণ্ডিত গল্পকথনে সম্মোহিত করে। অন্তে যোজিত গোলাপ নিয়ে সমাজতাত্ত্বিক বাহাসটি অভিনব তবে গুরুত্বপূর্ণ। কবি বেলাল চৌধুরীর পত্রিকায় প্রকাশিত সুদীর্ঘ সাক্ষাকারেরও গোলাপের নানান দিকে নতুন আলোকপাত করেছেন অতন্দ্র এই গোলাপপ্রহরী । গোলাপকে কেন্দ্রীয় চরিত্ররূপে পাওয়া যায় তাঁর কোনো কোনো গল্প-প্রবন্ধেও। এসব ঘটে এ কারণে যে গোলাপের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল পাঠের নয়, চাষেরও।

শত শত প্রকার গোলাপের শত শত গুল্ন স্বহস্তে লালন করে তিনি ‘বাংলাদেশের জাতীয় গোলাপ সমিতি’র স্বর্ণপদক পেয়েছিলেন ১৯৮৯ সালে। নির্দ্ধিধায় বলা যায় আমাদের প্রকৃতিসাহিত্যে গোলাপপ্রেমী কথাশিল্পী আবদুশ শাকুরের গোলাপবিষয়ক যাবতীয় রচনায় সমৃদ্ধ এই গ্রন্থটি মূল্যবান অবদান হয়ে থাকবে এবং প্রকৃতিবিপর্যয়ের এই দু:সময়ের লেখক দীর্ঘদিন আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা কুড়াবেন। -দ্বিজেন শর্মা সূচিপত্র গোলাপের ইতিবৃত্ত* গোলাপ বিসংবাদ* গোলাপচিত্র* গোলাপ নিয়ে আলাপ সালাপ* কবি বেলাল চৌধুরীর সঙ্গে গোলাপ নিয়ে একদিন* গোলাপচিত্র* ছোটগল্প: পটভূমিতে গোলাপ* গোলাপধোলাই* ফানুস* গোলাপচিত্র* রচনা: প্রসঙ্গ গোলাপ* বুনোগোলাপের সুখদুখ* দশ মিনটে গোলাপের কথা* আরো গোলাপ* গোলাপচিত্র

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গোলাপসংগ্রহ (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০)
ইংরেজি নাম Golapsongroho (Prothom Alo Borshosera Boi 1410)
লেখক আবদুশ শাকুর
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় প্রবন্ধ ও রচনাসমগ্র
আইএসবিএন 9844103819
পৃষ্ঠা সংখ্যা ২৩১
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০০৪
আবদুশ শাকুর

লেখক সম্পর্কে

আবদুশ শাকুর

আবদুশ শাকুর : জন্ম ১৯৪১ সালের ২৫ ফেব্রুয়ারি, নােয়াখালী জেলার রামেশ্বরপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ এম.এ, হল্যান্ডের আই.এস.এস থেকে অর্থনীতিতে এম.এস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা, পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে যােগদান এবং বাংলাদেশ সরকারের সচিব হিসাবে অবসরগ্রহণ। পড়াশােনা করেন বিবিধ বিষয়ে এবং নানান ভাষায় লেখালেখির বিষয় কথাসাহিত্য, রবীন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 600

৳ 75020% ছাড়