প্রবন্ধ ও রচনাসমগ্র

প্রবন্ধ সংগ্রহ : বিশ্বসাহিত্যের রীতি ও নির্মিত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳440

৳ 55020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রবন্ধসাহিত্যের পাঠ ও চর্চা-বিশেষ করে সাহিত্যসমালোচনামূলক সাহিত্যের ক্ষেত্রটা-বাংলাদেশে যথেষ্ট অবহেলিত পর্যায়ে আছে। সমালোচনা সাহিত্যের প্রভাব সৃজনশীল সাহিত্যেও পড়ে। সমালোচনা সাহিত্য বা সাহিত্যের একাডেমিক পাঠ দুই ভাবে কাজ করে-এক. সৃজনশীল লেখককে তাঁর রচনার দুর্বলতার পাশাপাশি সম্ভাবনার দিকটি দেখিয়ে দেয়। দুই. পাঠকের মধ্যে সাহিত্যরুচি সৃষ্টি করে তার সামনে একটি টেক্সটের সম্ভাব্য উপযোগগুলো উন্মোচন করে। তাই বর্তমান গ্রন্থটি মননশীল, সৃজনশীল লেখকদের পাশাপাশি সাহিত্যের সাধারণ পাঠকদের জন্যও উপকারী পাঠ হিসেবে বিবেচিত হতে পারে।

মোজাফ্ফর হোসেন একইসঙ্গে কথাসাহিত্যিক, অনুবাদক ও সাহিত্য-সমালোচক। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। বিশ্বসাহিত্য ও সাহিত্যের একাডেমিক পাঠ তাঁর সাহিত্যচর্চার অন্যতম প্রধান বিষয়। কথাসাহিত্য, সাহিত্যের ন্যারেটিভ, ডায়াসপোরা সাহিত্য, সমালোচনা সাহিত্য, তুলনামূলক সাহিত্য, সাহিত্যের তত্ত্ব ও বিশ্বসাহিত্যের বিবিধ প্রসঙ্গ ধরে মোজাফ্ফরের লেখা প্রবন্ধগুলো একসঙ্গে গ্রন্থিত হলো। সাহিত্যের কিছু জটিল বিষয়-এবং বাংলাদেশে অনালোচিতও বটে-এখানে সহজভাবে নির্মেদ গদ্যে উপস্থাপিত হয়েছে। তাই পাঠকমাত্রেই বইটির রস আস্বাদন করতে সমর্থ হবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রবন্ধ সংগ্রহ : বিশ্বসাহিত্যের রীতি ও নির্মিত
ইংরেজি নাম probondho sangraha bishwosahitter riti o nirmiti
লেখক মোজাফফর হোসেন
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় প্রবন্ধ ও রচনাসমগ্র,গল্প সমগ্র/সংকলন
আইএসবিএন 9789849621188
পৃষ্ঠা সংখ্যা ৩৩০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মোজাফফর হোসেন

লেখক সম্পর্কে

মোজাফফর হোসেন

কথাশিল্পী-প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। দুই বাংলার অন্যতম পাঠকপ্রিয় ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। 'তিমিরযাত্রা' উপন্যাসের জন্য কালি ও কলম সাহিত্য পুরস্কার, 'পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প'...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 440

৳ 55020% ছাড়