আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

ম্যানুয়াল অব দ্য ওয়ারিয়র অব লাইট

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳180

৳ 22520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পাওলো কোয়েলহোর 'ম্যানুয়াল অব দ্য ওয়ারিয়র অব লাইট' থেকেঃ- আলোকিত যোদ্ধা শিখেছে যে আলোকে অনুসরণ করাই সর্বোত্তম পন্থা।ছলনা করেছে সে, মিথ্যে বলেছে, পথ থেকে হয়েছে বিচ্যুত, অন্ধকারকে সুরক্ষা দিয়েছে। আর এসবকিছুই ব্যাপার না, যেন ঘটেনি কিছুই।এক বিরাট খাদ হয়ে যায় উন্মুক্ত এরপর। নিরাপদে আপনি হাজারটা ধাপ ফেলতে পারেন। কিন্তু ভুল এক ধাপই শেষ করে দিতে পারে সবকিছু। তাই নিজেকে শেষ করে দেওয়ার আগে থেমে যায় যোদ্ধা।এই সিদ্ধান্ত নেওয়ার সময় সে শুনতে পায় চারটি মন্তব্যঃ ‘সবসময়ে ভুল কর তুমি। পরিবর্তনের জন্য তোমার বয়স হয়ে গিয়েছে বেশিই। তোমাকে দিয়ে কিছু হয় না। তুমি এর যোগ্য না।’আকাশের দিকে তাকায় সে। আর এক কণ্ঠস্বর বলে ওঠেঃ ‘প্রিয়, ভুল সবাইই করে। তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমা তোমার উপর চাপিয়ে দেব না আমি। এটা তোমার ইচ্ছা তা নেবে নাকি নেবে না।’সত্যিকার আলোকিত যোদ্ধা গ্রহণ করে সেই ক্ষমাশীলতাকে।- কখনো কখনো বুদ্ধিহীনভাবে ভুল পা ফেলে অতল জলের ভিতর পড়ে যায় আলোকিত যোদ্ধা।তাকে ভয় দেখায় প্রেতাত্মা আর অস্থির করে তোলে একাকীত্ব। ভালোভাবে লড়াই করাই ছিল তার লক্ষ্য। কখনো ভাবেনি যে এতসব ঘটবে তার ভাগ্যে। কিন্তু হয়েছে আসলে সেটাই। অন্ধকারের ভিতরেই সে যোগাযোগ করে তার গুরুর সাথে।‘গুরু, অতল জলে পড়ে গিয়েছি আমি,’ বলে সে। ‘অনেক গভীর আর অন্ধকার এই জল।’‘মনে রাখবে একটা কথা,’ জবাব দেয় তার গুরু। ‘এখনও পানির গভীরে তলিয়ে যাওনি তুমি। যদি ঠিক উপরিতলের নিচে থাকতে পার, ভেসেই থাকবে তাহলে।’সেই প্রতিকূলতা থেকে বের হতে সর্বশক্তি দিয়ে জোর লাগায় যোদ্ধা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ম্যানুয়াল অব দ্য ওয়ারিয়র অব লাইট
ইংরেজি নাম Manual of The Warrior of Light
লেখক পাওলো কোয়েলহো, শেহজাদ আমান
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9789849447740
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
পাওলো কোয়েলহো

লেখক সম্পর্কে

পাওলো কোয়েলহো

ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলহো ডি’সুজা ১৯৪৭ সালের ২৪ আগস্ট দেশটির রাজধানী রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেন। একই শহরে তার শিক্ষাজীবনের শুরু এবং বেড়ে ওঠা। আইন বিষয়ে কিছুদিন পড়াশোনার পর ভ্রমণের নেশায় তা আর শেষ করতে পারেননি। ঐ সময়টা ভবঘুরের ন্যায় ঘুরে বেড়িয়েছেন মেক্সিকো, উত্তর আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, চিলিসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে। এর পরপরই ছোটবেলার স্বপ্ন বই লেখাকে বাস্তবে রূপ দেন। ১৯৮২ সালে ‘হেল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 180

৳ 22520% ছাড়