ভূমিকম্প পাখির ডাক
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
“ভূমিকম্প পাখির ডাক” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া ভালােবাসার যে তীব্রতম আবেগে মুরাকামির শেহেরজাদ চুরি করে তার প্রেমিকের বাড়িতে ঢুকেছিলাে তার চেয়ে কম ভালােবাসা বা আবেগ ছিলো না হাবিবের। হাবিব ডােরাকে ভালােবেসেছিলাে নিভৃতে। রাজকন্যাদের তাে আর প্রকাশ্যে ভালােবাসা যায় না। ডােরা কোনােদিনই জানবে না হাবিবের এই গভীর-নীরব প্রেমের কথা। পৃথিবীতে হাবিবদের কত প্রেম যৌবনের সিড়িতে পা দেবার আগেই বিরহের গান হয়ে যায়। কেই-বা তার হিসাব রাখে! তারপরও হাবিব একসময় অসম প্রেমে জড়িয়ে পড়ে।
ডরিন হচ্ছে রূপে-গুণে এমন এক অসাধারণ নারী, যাকে মাটির পৃথিবীতে মানায় না। নিয়তির যতো ঈর্ষা তাই তার প্রতি। আর তাই ডরিন হাবিবকে ভালােবেসেও গ্রহণ করতে পারেনি। তারপরও মাঘীপূর্ণিমার এক রাতে ওরা মিশে গিয়েছিলাে। কিন্তু জীবন আসলেই বড়ই রহস্যময়। ত্রিশ বছর আগের এই গল্পের সমান্তরাল চলছে মাকি আর তারিকার প্রেম-উপাখ্যান। জীবনের সবকিছু হারিয়েও তারিকা মাকিকে ভালােবেসেছিলো দেহ-মন দিয়ে। কিন্তু মাকি তার আশৈশব স্বপ্ন সফল করতে যখন চলে গেলাে কিয়োতাে থেকে ফ্লোরিডাতে। তখন নিঃস্ব হতাশার সাগরে ডুবে যেতে যেতে তরিকা কি ট্রেনের নিচে আত্মহত্যা করেছিলাে? ভাষা আর অসাধারণ গল্পের গাঁথুনিতে পাঠককে আবেশিত করায় মতাে উপন্যাস।
বইয়ের তথ্য
| নাম | ভূমিকম্প পাখির ডাক |
|---|---|
| ইংরেজি নাম | Vumikompo Pakhir Dak |
| লেখক | সৌরভ সিকদার |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
