গল্প সমগ্র/সংকলন

রক্তদ্বন্দ্ব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳160

৳ 20020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা যে কোনো শিল্পী তাঁর সৃজন ও নির্মানের মধ্য দিয়ে একটি এপিক খুঁজে বেড়ান। .. আর সেই শিল্পী যদি হন কথা শিল্পী তিনি যে নিরন্তর এপিক খুঁজতে খুঁজতে নিজের আয়ুক্ষয় করবেন এটাই স্বাভাবিক। ছোটগল্পকার মোহাম্মদ আব্দুল মাননান সেই পথেই হাঁটছেন....। কথাসরিৎসাগরের পার্বতীর যে কোনো সিদ্ধ পাঠকও কথাকারের কাছে এমন কথা শুনতে চান যা নতুন ও মনোমহর...। ইতিমধ্যে মান্নানের গল্পও নতুন এবং মনোমহর। ইতিমধ্যে মান্নানের ৮টি গল্পসংকলন বেরিয়েছ্ সংকলিত গল্পগুলোর প্রত্যেকটিরই নতুন; কোনো গল্পেই আখ্যানের পুনরাবৃত্তি নেই; সব গল্পই পাঠককে চুমকের মতো টানে...।

মান্নানের আখ্যান-বয়নকৌশলও নতুন। তাঁর একটি গল্পেই অনেক গল্প থাকে-তিনি পরীক্ষানিরীক্ষার নামে ‘গল্পহীন’ ছোটগল্প লেখেন না -যা এ সময়ের একটি বিরল অথচ উজ্জ্বল প্রবণতা। গল্প তো নিরঙ্কুশভাবে মানুষের জীবনেরই গল্প; তার সীমাবদ্ধতার গল্প । সমাজ-রাজনীতি-অর্থনীতির প্রেক্ষাপটে মানুষের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন এবং স্বপ্নভঙ্গই তো লেখকের কলমে গল্প হয়ে ওঠে। গল্প লেখক মান্নান এক্ষেত্রে অনেকটাই অগ্রগামী। তাঁর গল্প মানুষের অন্তর্গত আলো-আঁধারের বিভায় উদ্ভাসিত..।

লেখকের ‘রক্তদ্বয়’র ৭ টি গল্প ভিন্নস্বাদপ্রত্যাশী-গভীর জীবনবোধতাড়িত পাঠক-পাঠিকাদের আলোড়িত করবে এ প্রত্যয় আমাদের রয়েছে। আমাদের প্রত্যাশা, এ গল্প সংকলনটি হবে সমাজ ও জীবনঘনিষ্ঠ কথা সাহিত্যের ধারায় একটি নতুন সংযোজন।.। সূচিপত্র* হত্যা কিংবা আত্নহত্যা * আমি যে আর সইতে পারি না* রক্তদ্বয়* মুঠোফোন ছিলো না তখন* অন্ধকারের উৎস হতে* চুরি হয়ে গেছে রাজকোষ * ২০৩৭ সালের গল্প

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রক্তদ্বন্দ্ব
ইংরেজি নাম Roktodondho
লেখক মোহাম্মদ আবদুল মান্নান
প্রকাশনী মাওলা ব্রাদার্স
বিষয় গল্প সমগ্র/সংকলন
ভাষা bangla
বাঁধাই hard cover
ভাষাbangla
বান্ডিংhard cover
মোহাম্মদ আবদুল মান্নান

লেখক সম্পর্কে

মোহাম্মদ আবদুল মান্নান

মোহাম্মদ আবদুল মান্নানের মানসকাঠামো ও সৃজনচিন্তার মূল প্রেরণা স্বদেশ। নতুনতর ইতিহাস আবিষ্কারের দ্যোতনায় উদ্ভাসিত তার ‘বাংলা ও বাংগালী মুক্তি সংগ্রামের মূলধারা’ (১৯৯১), ‘আমাদের জাতিসত্তার বিকাশধারা’ (১৯৯৪), ‘বঙ্গভঙ্গ থেকে বালাদেশ’ (২০০৭) শিকড়সন্ধানি ইতিহাস চেতনার এবং ইতিহাস পুনর্র্নিমাণের অখণ্ড দলিল। রাজ-রাজড়ার কাহিনী না বলে তিনি স্বজাতির স্বরূপ অন্বেষায় চির মুক্তিপিপাসু নির্বিত্ত লাঞ্ছিত মানুষের দ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 160

৳ 20020% ছাড়