গল্প সমগ্র/সংকলন

গৃহত্যাগী জোছনা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳220

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একটা বিচিত্র পরিবেশে ছিল আমার শৈশব। গাঢ় রহস্যের মতো ঘিরে ছিল শৈশবের চারদিক। নানাজানের একটি মাত্র মেয়ে রহিমা। সবাই আদর করে ডাকে রহিমন। তিনি আমার মা। মায়ের বিয়ে হয় খুব ধুমধাম করে। পুরো গ্রামের দাওয়াত ছিল। একটি মাত্র মেয়ে বলে কথা। মোরগ-পোলাও, গোরুর মাংস, সাদা ভাত, সঙ্গে মিষ্টি ও মিষ্টি দইয়ের ব্যবস্থা। নামকরা কারিগর নেপাল বাবু বিয়ের দুদিন আগে বাড়িতে এলেন। আত্মীয়স্বজনে ভরে উঠেছিল বাড়ি। নানাজান গঞ্জ থেকে পালকি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু এখন? বাবা মারা যাওয়ার পর মা এই বাড়িতে আছেন গরিব আত্মীয়ের মতো। কেউ আদর করে কাছেও বসাতে পারে না আবার দূরে ঠেলেও দিতে পারে না। কিন্তু আমার মায়ের অনেক অহংকার। আর তা সব এখন আমাকে ঘিরে। তাঁর অহংকার প্রকাশ পায় যখন আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমিও একদিন তাঁর স্বপ্নের সমান বড়ো হয়ে উঠতে থাকলাম। মাঝে মাঝে লক্ষ করতাম, শেফালী তার ঘরের জানালা দিয়ে ঘোরগ্রস্ত হয়ে আমাকে দেখছে। তখন আমার এই প্রাচীন বাড়ির প্রতি খুব গাঢ় মমতা বোধ হতো। তার পরও একদিন এ বাড়ির মায়ামমতা ভুলে, সবকিছু তুচ্ছ করে গৃহত্যাগ করলাম। প্রাচীন বাড়ির যে রাত, বড়ো সুন্দর রাত হওয়ার কথা ছিল। আনন্দের রাত হওয়ার কথা ছিল। ছিল ফুটফুটে জোছনায় সুপ্ত, জুঁই-বেলির গন্ধে আনন্দে নেচে ওঠার। কিন্তু তা না হয়ে, সে রাত হলো অত্যন্ত বেদনার রাত। শোকের রাত।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গৃহত্যাগী জোছনা
ইংরেজি নাম Grihotyagi Jochhona
লেখক নিশো আল মামুন
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় গল্প সমগ্র/সংকলন
আইএসবিএন 9789842967870
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৬
নিশো আল মামুন

লেখক সম্পর্কে

নিশো আল মামুন

নিশো আল মামুন ১৯৮৬ সালে জামালপুর, বকশিগঞ্জে জন্মগ্রহন করেন। বাবা মোঃ শাহজামাল (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ১১নং সেক্টর) এবং মা সুলতানা রাজিয়া। তিনি বাবা-মায়ের কনিষ্ঠ পুত্র। ২০১২ সালে স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট বিষয়ে যুক্তরাজ্যের চার্চিল কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন। একই সঙ্গে তিনি সিল্ভা আলট্রামাইন্ড এবং টাচ হিলিং গ্রাজুয়েট। ২০১৯ সালে এম কিউ মিশন হতে সিল্ভা আলট্রামাইন্ড কোর্স এবং ২০২৪ সালে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 220