পলাশী থেকে মুক্তিযুদ্ধ-১ম খণ্ড (মধ্যযুগ থেকে ১৯৪৭ পর্যন্ত)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"পলাশী থেকে মুক্তিযুদ্ধ-১ম খণ্ড (মধ্যযুগ থেকে ১৯৪৭ পর্যন্ত)" বইটির সম্পর্কে কিছু কথা: “
পলাশী থেকে মুক্তিযুদ্ধ” দুই খণ্ডে সম্পন্ন ইতিহাস গ্রন্থ । প্রথম খণ্ডটি মধ্যযুগ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বিস্তৃত। পরবর্তী খণ্ডে থাকবে পাকিস্তান আমল । ইতিহাস গ্রন্থ হলেও গতানুগতিক ধারায় ইতিহাস লেখেননি লেখক হায়দার আকবর খান রনো। প্রথম খণ্ডে প্রধানত বৃটিশ আমলের ঘটনাবলী, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের বিভিন্ন ধারা তুলে ধরা হয়েছে। বুর্জোয়া রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের ভূমিকা, শ্রমিক কৃষকের বৈপ্লবিক সংগ্রাম, ধর্মীয় সাম্প্রদায়িকতা, তার শ্ৰেণী উৎস এবং রাজনীতিতে তার প্রভাব- এই সকল বিষয় বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে।
একই সঙ্গে সমাজ, সংস্কৃতি, সাহিত্য শিল্পকলায় কিভাবে বিবর্তন ঘটেছে, সামাজিক চেতনায় তার প্রগতিমুখী উত্তরণ ঘটেছে, সে-সবের চমৎকার বিবরণ আছে। লেখক নিজে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় কমিউনিস্ট নেতা। ইতিহাসকে তিনি মার্কসীয় দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন, ঐতিহাসিক তথ্য ও ঘটনাসমূহকে অবিকৃত রেখেই । এই গ্রন্থটি ইতিহাসের ছাত্র এবং বাম রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য প্রয়োজনীয় গ্রন্থ হিসাবে থাকবে বলে নিশ্চয়তা দেয়া যায়।
বইয়ের তথ্য
| নাম | পলাশী থেকে মুক্তিযুদ্ধ-১ম খণ্ড (মধ্যযুগ থেকে ১৯৪৭ পর্যন্ত) |
|---|---|
| ইংরেজি নাম | Palashi theke Muktizuddha-1st Paper (Moddhojug Theke 1947 Porjonto) |
| লেখক | হায়দার আকবর খান রনো |
| প্রকাশনী | ছায়াবীথি |
| বিষয় | ঔপনিবেশিক শাসনামল |
| আইএসবিএন | 9789849335306 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
