ঔপনিবেশিক শাসনামল

রক্তাক্ত ইংরেজ শাসন (দ্বিতীয় খণ্ড)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳749

৳ 99925% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 250

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সমুদ্রের বক্ষে উচ্ছ্বসিত তরঙ্গমালার মতো একটি ঢেউ ভেঙে যেমন আরেকটি ঢেউয়ের সৃষ্টি হয়, ঠিক তেমনি ব্রিটিশ কর্তৃক এদেশের আগমনের পূর্ব ও পরবর্তী সময়ে একটি দেশের স্বাধীনতা হরণ, আবার তা উদ্ধার করতে ত্যাগ ‘হঠাৎ সৃষ্টি হওয়া কোনো’ বিপ্লব ছিল না। বিপ্লবের একটির সফলতার সঙ্গে সঙ্গে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে পড়ে। বিপ্লবের শেষ বলে কোনো কথা নেই, দেশ বলেও কোনো কথা নেই। বিপ্লবের সাফল্যও স্থায়ী নয়। তার কার্যকারিতাও অনন্ত।

ইংরেজ শাসক সৃষ্ট ছিয়াত্তরের মন্বন্তরের কাহিনি, নীলকর, বর্গি ও ঠগি দমনের নামে বিভিন্ন অত্যাচারের কাহিনি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকা-ের কাহিনি, কাবুলিওয়ালাদের কবর পিটিয়ে টাকা আদায়ের কাহিনি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী-যুদ্ধসৃষ্ট ১৯৪৩ সালের মহাদুর্ভিক্ষের কাহিনি আজও ভোলার নয়। মির কাসেমের যুদ্ধ, ফকির মজনু শাহের বিদ্রোহ, হাজি শরীয়তউল্লাহর ফরায়েজি আন্দোলন, হাজি তিতুমিরের স্বাধীনতা সংগ্রাম, ১৮৫৭ সালে অনুষ্ঠিত সিপাহিবিদ্রোহ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ, ১৯০৬ সালে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা ইত্যাদি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ধাপে ধাপে বাঙালি তথা উপমহাদেশের মুসলিম-হিন্দুরা নিজেদের জন্য এক স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ব্রিটিশরা এ দেশে শাসনের জন্য যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করে পরবর্তীকালে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পরও পাকিস্তানি সরকার কর্তৃক তা চলতে থাকে।

১৯৪৭ সালের পরবর্তী সময়ে তৎকালীন পাকিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা চালু না হওয়ার কারণে এবং দেশের প্রধান নির্বাহীর ইচ্ছানুযায়ী প্রশাসকরা কাজ করতেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রক্তাক্ত ইংরেজ শাসন (দ্বিতীয় খণ্ড)
ইংরেজি নাম Roktakto Engrej shason - 2nd part
লেখক জিবলু রহমান
প্রকাশনী প্রিয়মুখ
বিষয় ঔপনিবেশিক শাসনামল
আইএসবিএন 9789848078839
পৃষ্ঠা সংখ্যা ৫৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
জিবলু রহমান

লেখক সম্পর্কে

জিবলু রহমান

জন্ম ১৯৭৮ সালের ৫ মে সিলেট জেলার গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামে নানার বাড়িতে। পৈত্রিক নিবাস গোয়াইনঘাট উপজেলার দেয়ারগ্রামে। পিতা শামসুর রহমান ইরানে অবস্থানকালে ১৯৭৮ সালে ২৪ সেপ্টেম্বর পরলোকগমন করেন। মা হেনা বেগম, বড় ভাই লন্ডন প্রবাসী সূফী সুহেল আহমদ, মেজ ভাই ছায়েদ আহমদ জুয়েল, বড় বোন ডাঃ সুমা বেগম, স্ত্রী সফিনা বেগম মুনমুন, দুই ছেলে নাফিস রহমান ও নাদিম রহমান, ভাগ্না আহনাফ আমীর চৌধুরী আরাফ ও ভাগ্নি রামি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 749

৳ 99925% ছাড়