ছোটগল্প লেখকের প্রস্তুতি ও অন্যান্য বিবেচনা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
যারা ছোটগল্প পড়তে চান, বা পড়েন; ছোটগল্প লিখতে চান, বা লেখেন- তাদের জন্যই এ বই। তীব্র-তীক্ষ্ণ বোধের উদ্ভাস নিয়ে বাংলা সাহিত্যে লেখা হয়েছে অবিস্মরণীয় সব ছোটগল্প। এখনও হচ্ছে। বর্তমানে বিপুল পরিমাণ ‘অগল্পে’র আড়ালে পড়ে থাকছে প্রকৃত ছোটগল্প ও ছোটগল্পকারেরা।
পাঠকেরা একটু একটু করে দূরে সরে যাচ্ছেন প্রকৃত ছোটগল্পের কাছ থেকে। লেখকেরা বিভ্রান্ত ছোটগল্পের স্বরূপ ও ভূমিকা নিয়ে। নানান মতবাদের নামে গল্প থেকে এর আসল রস বাদ দিয়ে নির্মিত হচ্ছে ছোটগল্প। সেখানে না আছে গল্প, না আছে গদ্যের স্বাদ। আদতে প্রকৃত ছোটগল্পের বিষয় নিয়ে ছোটগল্প ছাড়া অন্য কোনো কিছু লেখা যায় না।
তাহলে কেন চলছে ছোটগল্পের নামে বিভিন্ন পত্রপত্রিকায় এক বিশেষ মচ্ছব? বছরে হাজার হাজার ছোটগল্প ছোট-বড় নানান কাগজে প্রকাশিত হলেও সে তুলনায় ছোটগল্পের বইয়ের কদর কমেছে।
বিক্রি হচ্ছে না ছোটগল্পের বই। কেবল ছোটগল্পে নিবিষ্ট থাকতে পারছেন না এর লেখক। এটি তাকে সেই রকম পরিচয় দিচ্ছে না, যা আগে অনেককে দিয়েছিল। অনেকেই ছোটগল্প লেখেন উপন্যাস লেখার প্রস্তুতি হিসেবে, যার আসলে তেমন কোনো মানে নেই। উপন্যাস লেখার জন্য সরাসরি উপন্যাসই লিখতে শুরু করা দরকার। ছোটগল্প পড়ার জন্য ও লেখার জন্যও চাই বিশেষ মন ও মনোযোগ। কেন তা তৈরি হচ্ছে না, তৈরি হলেও ধরে রাখা যাচ্ছে না?- এমন নানান প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এ বইয়ের প্রবন্ধগুলোতে
বইয়ের তথ্য
| নাম | ছোটগল্প লেখকের প্রস্তুতি ও অন্যান্য বিবেচনা |
|---|---|
| ইংরেজি নাম | Chhotagalpa Lekhoker Prastuti O Annannaya Bibechana |
| লেখক | হামীম কামরুল হক |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সাহিত্য সমালোচনা |
| আইএসবিএন | 9847012005811 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৩ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
