তবু অনন্ত জাগে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দারুল উলুম দেওবন্দ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানমাত্র নয়, এটি পাক-ভারত উপমহাদেশের জাতীয় জীবনের বহু কালক্রম, উত্থান ও চড়াইয়ের অনুঘটক। ইংরেজদের শাসন-ত্রাসনের যে ভয়াবহ নাগপাশ জড়িয়ে ছিল আমাদের গলায়—মূলত জীবনে, সে-শেকল ভাঙার গান প্রথম গেয়েছিলেন এ-শিক্ষাগারের বীরেরা—তাদের পূর্বসূরিরা। বর্তমান আজকের স্বাধীন তিনটি ভূখণ্ড—ভারত, পাকিস্তান ও বাঙলাদেশ যে অর্জন করেছে স্বতন্ত্র-পৃথক রাষ্ট্র—এ-সবের ভিত বিছানো ছিল এ অত্যাশ্চর্য মাটিতে, এর বীজ পোঁতা ছিল এখানেই। দারুল উলুম দেওবন্দ তাই বলে শুধু উপমহাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পাদপীঠমাত্রই নয়, এ-বিদ্যানিকেতনের প্রাণ ও প্রাণনায় জড়ানো রয়েছে এক অনুপেক্ষ আদর্শের সুরমাধোয়া চোখ; এক জীবনকবির অবিনাশী অজর পঙ্ক্তির ছোঁয়ায় নির্মিত এর আদর্শের বীজতলা— তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম দেওবন্দ তাই শিক্ষায়তন বা রাজনৈতিক পটপরিবর্তনের এক নিয়ামকগাহ হওয়ার পাশাপাশি উপমহাদেশের মুসলিমদের ধর্মীয় ও রাজনৈতিক জীবনেরও এক অচ্ছেদ্য অংশও।
এর বিবরণ ও উপস্থিতি ছাড়া—আমরা যে-তরকা বা ঘরানারই হই না কেন—আমাদের ধর্মীয় ও রাজনৈতিক জীবনের পাঠ অসম্পূর্ণ। যে কোনো শিক্ষার্থীর জন্যই দারুল উলুম দেওবন্দ যাত্রা বিরল এক অভিজ্ঞতা। কোনো শিক্ষার্থীই সেখানে শুধুমাত্র বিদ্যার্জনের জন্য যান না; সেটি একটি উদ্দেশ্য বটে, একমাত্র উদ্দেশ্য নয়। লেখক হাসান আজিজের দেওবন্দ-দর্শনও তেমনি আকাঙ্ক্ষাবাহিত এক বিষয়। সে-আকাঙ্ক্ষা কী, তা জানা যাবে তার রচিত তবু অনন্ত জাগে পাঠ করলে। তবু অনন্ত জাগে’র ‘তবু’র আগে কী ছিল! অনেক স্বপ্নভঙ্গ, ব্যথা-বেদনা, ভুল পাঠ, নাকি সময়ের অনুচিত ক্রুর কোনো খেলা? নামের মতোই কি এ-বই আশার দীপিত আলো আর 'তবু’র তমসায় ঘেরা? এ-প্রশ্নও তো জাগে...
বইয়ের তথ্য
| নাম | তবু অনন্ত জাগে |
|---|---|
| ইংরেজি নাম | tobu ononto jage |
| লেখক | হাসান আজীজ |
| প্রকাশনী | পুনরায় প্রকাশন |
| বিষয় | বিবিধ,স্মৃতিচারণ ও স্মৃতিকথা |
| আইএসবিএন | 9789849747581 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
