কর আইন

ভ্যাট আইন ও বিধান: সহজ পাঠ (১ম এবং ২য় খন্ড দুইটি বই একত্রে)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1600

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পেশাজীবী ও সংশ্লিষ্ট অন্যদের জন্য ভ্যাট বিষয়টি সহজবোধ্য করার লক্ষ্যে ভ্যাট আইন ও বিধান : সহজ পাঠ নামক নতুন গ্রন্থটি রচিত হয়েছে। দুই খণ্ডে বিন্যস্ত এই বইতে ভ্যাট আইন ও বিধিমালা হালনাগাদ সংশোধনীসহ ঠাঁই পেয়েছে।

বিভিন্ন অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উদাহরণসহ ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন এসআরও, আদেশ, ব্যাখ্যাপত্র, গুরুত্বপূর্ণ পত্রাবলি ইত্যাদি সন্নিবেশিত হয়েছে। তদুপরি, ইএফডিএমএস, কতিপয় গুরুত্বপূর্ণ ইস্যু, কেইস স্টাডি, ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে আনীত পরিবর্তনসমূহ, ভ্যাট দপ্তরসমূহের সীমানা, নানা মনে নানা জিজ্ঞাসা ইত্যাদি অধ্যায় সংযোজিত হয়েছে। আইনের প্রতিটি অধ্যায়ের পর ব্যাখ্যা-বিশ্লেষণ অংশ রয়েছে। বিধিমালার বিভিন্ন বিধির বিধানের সঙ্গে আলোচনা অংশ যুক্ত করা হয়েছে।

উক্ত ব্যাখ্যা-বিশ্লেষণ ও আলোচনায় লেখকের নিজস্ব মত প্রতিফলিত হয়েছে। লেখক ড. আব্দুল মান্নান শিকদার তাঁর তিন দশকের অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সরল ও প্রাঞ্জলভাবে প্রতিটি বিষয়ে আলোচনা করেছেন, যাতে ভ্যাট আইনের বিভিন্ন ইস্যু পাঠক সহজে অনুধাবন করতে পারেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ভ্যাট আইন ও বিধান: সহজ পাঠ (১ম এবং ২য় খন্ড দুইটি বই একত্রে)
ইংরেজি নাম vat laws and regulations easy lesson volume 1 and 2 together
লেখক ড. আব্দুল মান্নান শিকদার
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় কর আইন
আইএসবিএন 9789849800002
ভাষা বাংলা ও ইংরেজি
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
ড. আব্দুল মান্নান শিকদার

লেখক সম্পর্কে

ড. আব্দুল মান্নান শিকদার

ড. আব্দুল মান্নান শিকদার ১৯৬৪ সালের ২৫ জুন বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল হাসেম শিকদার এবং মাতা মরহুমা পায়রা বেগম। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও কৃতী। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভের মধ‍্য দিয়ে তাঁর মেধার স্বাক্ষর সুস্পষ্ট হয়ে ওঠে। ১৯৭৯ সালে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের মে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,600