ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৮টি পাতা পড়ে দেখুন
কুরআন হাদিসের আলোকে জ্বীন কেন্দ্রিক অসুস্থতার প্রতিকার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সূরা বাকারায় আল্লাহ্ তাআলা বলেন, ‘যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে..'[সূরা বাকারাহ, ২:৩]
শায়খ আশ-শা’দী রহ. এই আয়াতের তাফসীরে বলেন, ‘অদৃশ্যের প্রতি বিশ্বাস করাই একজন মুমিন কাফিরের মধ্যে পার্থক্য করে। কারণ, যা দেখা যায়, তাতে বিশ্বাস করার দ্বারা কোনো ফায়দা নেই, বরং যা দেখা যায় না, তার প্রতি বিশ্বাস রাখাই পরীক্ষা।’ঈমানের পুরো বিষয়টি এই বাক্যের ওপর দাঁড়িয়ে আছে ‘অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস’। জ্বীন জাতি সেই অদৃশ্য জগতের একটি অংশ। কুরআনে স্বতন্ত্র একটি সূরাই রয়েছে ‘সূরা জ্বীন’ নামে। আল্লাহ্ তাআলা জ্বীন জাতিকে বিশেষ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতির আবাসের পূর্ব থেকেই পৃথিবী এই জাতিকে আল্লাহ্ পাঠিয়েছেন। তথাপি এই জ্বীন জাতির সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এক শ্রেণির মিথ্যুক কবিরাজরা মানুষদের ক্ষতি করে থাকে। ব্লাক ম্যাজিক করে।এই দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি অসহায় যে রোগের ব্যাপারে, তা হচ্ছে এই জ্বীন কেন্দ্রিক অসুস্থতা। কুরআন হাদীস জুড়ে এর অসংখ্য চিকিৎসা বাতলে দেয়া হয়েছে। কিন্তু অজ্ঞতা এবং ভণ্ড কবিরাজদের ছয়লাভের কারণে সুন্নাহ সম্মত সেই চিকিৎসার ব্যাপারে আমরা অজ্ঞই থেকে যাই। বক্ষ্যমাণ এই গ্রন্থটি সেই দিককে আলোকপাত করেই রচিত। কীভাবে জ্বীন কেন্দ্রিক অসুস্থতা থেকে আমরা রেহাই পেতে পারি, এবং ভণ্ড কবিরাজদের ছোবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি কুরআন হাদীসের আলোকে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | কুরআন হাদিসের আলোকে জ্বীন কেন্দ্রিক অসুস্থতার প্রতিকার |
|---|---|
| ইংরেজি নাম | quran hadiser aloke jin kendrik osusthotar protikar |
| লেখক | শায়খ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী, মুফতি মুস্তফা আল মাহমুদ |
| প্রকাশনী | দারুস সালাম বাংলাদেশ |
| বিষয় | ইসলাম ও বিজ্ঞান |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩৮ |
| ভাষা | বাংলা |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!