ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
দ্য টাইগার অব ফিলিস্তিন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দ্য টাইগার অব ফিলিস্তিন আমেরিকান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি থেকে দারুণ এক জিনিস হাতিয়ে নিয়েছে রানিয়া। জিনিসটা হামাসের এজেন্ট জামাল মুয়াম্মারের হাতে তুলে দিতে গিয়ে দেখে, মোসাদ তাকে নির্মমভাবে হত্যা করেছে! এরপর সেটা হামাসের আরেক কর্মী সাফিয়ানার হাতে তুলে দেয় রানিয়া। কিন্তু তাকে জীবন দিয়ে চুকাতে হয় এর মূল্য। জিনিসটা এখন সাফিয়ানার হাতে। তারও পিছু নিয়েছে মোসাদ। মরার আগে জিনিসটা কোনো রকমে তুলে দিতে পারল তার হবু স্বামী আলি নামের এক বাংলাদেশির হাতে। আলি কী করবে? চার চারটি খুনের পরোয়ানা ঝুলছে তার মাথার উপর। এফবিআই, সিআইএ এবং মোসাদ একযোগে খুঁজে বেড়াচ্ছে তাকে! সে কি পারবে সবার চোখ ফাঁকি দিয়ে আমেরিকা থেকে পালাতে? এমনই শ্বাসরুদ্ধকর থ্রিলার ফিকশনের রোমাঞ্চ নিয়ে মলাটবদ্ধ—’দ্য টাইগার অব ফিলিস্তিন’। সায়ীদ উসমানের থ্রিলার ফিকশন মানেই উত্তেজনা। তাতে একসাথে ডালপালা মেলেছে আমেরিকা, বাংলাদেশ ও ফিলিস্তিনের প্রেক্ষাপট!
বইয়ের তথ্য
| নাম | দ্য টাইগার অব ফিলিস্তিন |
|---|---|
| ইংরেজি নাম | the tiger of palestine |
| লেখক | সায়ীদ উসমান |
| প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প |
| পৃষ্ঠা সংখ্যা | ২২৩ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
