ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৯টি পাতা পড়ে দেখুন
জিনজাতির বিস্ময়কর জগৎ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জিনজাতি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে জিনদের বসবাস ছিল। আল্লাহ তাআলা তাদের ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন আশ্চর্য সব ক্ষমতা। মানবসমাজের অসম্ভব অনেক কিছুই জিনদের জগতে নিতান্ত স্বাভাবিক ঘটনা। তারা আমাদের দেখতে পায়, আমরা তাদের দেখতে পারি না। তারা আমাদের ব্যাপারে প্রায় সবকিছুই জানে,
সেই তুলনায় আমরা তাদের ব্যাপারে খুব কমই জানি।জিনদের জীবন, জগৎ, ইতিহাস, কার্যকলাপ সবই মানুষের অগোচরে ও জ্ঞানের বাইরে। এ সম্পর্কে যতটুকু জানা যায়, তা কুরআন-হাদিসের বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে। জিনদের রয়েছে সমাজজীবন, ধর্ম-সংস্কৃতি ও শ্রেণিবিভেদ। পাপ-পুণ্যের হিসাব-নিকাশ তাদেরও হবে। কুরআন-হাদিসের আলোকে জিনজাতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ বইয়ে।
বইয়ের তথ্য
| নাম | জিনজাতির বিস্ময়কর জগৎ |
|---|---|
| ইংরেজি নাম | jinjatir bismoykor jogod |
| লেখক | আবু আহমাদ সারোয়ার |
| প্রকাশনী | সমকালীন প্রকাশন |
| বিষয় | ফেরেশতা ও জিন |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!