শান্তিনিকেতন এবং আমার জীবনে রবীন্দ্রনাথ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
অদিতি রায় তার যাপিত জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব গভীরভাবে আচ্ছন্ন করে রেখেছে। সে কারণেই তিনি দেশের মাটি ছেড়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ভারত-এ দর্শন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। ফলত: তার জীবনে রবীন্দ্রনাথের দর্শন যেন লেপ্টে আছে। তার কাজে কর্মে ধ্যানে রবীন্দ্রনাথকে খুঁজে পান বারবার।
তাইতো তিনি শান্তিনিকেতনে অধ্যয়নের পাশাপাশি রবীন্দ্রনাথকে কীভাবে জেনেছেন তারই এক সরল উপস্থাপনা এঁকেছেন— ‘শান্তিনিকেতন এবং আমার জীবনে রবীন্দ্রনাথ’ গ্রন্থে। এখানে যেমন তার শিক্ষাজীবন, মানবিকতা, প্রেম, দর্শন, জীবনাচার প্রভৃতি অবলীলায় উঠে এসেছে, তেমনি সাহিত্য ভাবনাও প্রস্ফুটিত হয়েছে।
পাঠক এ গ্রন্থটি পাঠ করলে অদিতি রায়ের চোখে দেখা শান্তিনিকেতনে রবীন্দ্রপ্রেমীদের সম্বন্ধে যেমন জানতে পারবেন, তেমনি শান্তিনিকেতনের নানাদিক নিয়ে লেখা বিষয়গুলো আপনাকে মুগ্ধ করবে।
বইয়ের তথ্য
| নাম | শান্তিনিকেতন এবং আমার জীবনে রবীন্দ্রনাথ |
|---|---|
| ইংরেজি নাম | santiniketan abong amar jibone robindranath |
| লেখক | অদিতি রায় |
| প্রকাশনী | এবং মানুষ প্রকাশনী |
| বিষয় | আত্মজীবনী |
| আইএসবিএন | 9789849840527 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!