ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

ইসলাম ও বিজ্ঞান

মুসলিম ঐতিহ্য রুকইয়া সংস্কৃতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳285

৳ 38025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 95

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ড. আবু আমিনাহ বিলাল ফিলিপসের রচিত এই বইটির মূল অংশ প্রথমে পিএইচডি থিসিস হিসেবে ১৯৯৪ সালে ওয়েলস বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত হয়। বইটিতে পুথিগত জ্ঞানের সাথে একেবারে সরাসরি মাঠপর্যায়ের গবেষণার যথাযথ সমন্বয় ঘটেছে; মুসলিম সমাজে তত্ত্বগতভাবে রুকইয়ার অবস্থান এবং প্রয়োগিক অনুশীলনকে মেথডলজিক্যালি মূল্যায়ন করা হয়েছে।রুকইয়া চর্চার ক্ষেত্রে মুসলিম জাতির বিভিন্ন দেশের মানুষের মধ্যে বিভিন্ন রকম চর্চা পাওয়া যায়।

এ কারণে এর একটি বাস্তব চিত্র তুলে আনার জন্য একটি শ্রমসাধ্য অসাধারণ কাজ করেছেন বইটির লেখক ড. বিলাল। তিনি মাঠপর্যায়ের গবেষণার জন্য সাতটি ভিন্ন ভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অনেক এক্সরসিস্টের (রাকি) সাক্ষাৎকার গ্রহণ করেছেন। এসব সাক্ষাৎকারের ফলাফল বইয়ের মূল অংশেই বিশ্লেষণ করা হয়েছে।একইসাথে সাক্ষাৎকারগুলো বইয়ের একটি বড় পরিশিষ্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পশ্চিমা সেক্যুলার একাডেমিয়াতে স্রষ্টা, তাঁর অদৃশ্য সৃষ্টি জিন এবং সকল অতিপ্রাকৃতিক শক্তির কার্যকারিতা যেখানে একদম অস্বীকার করা হয়, সেখানে ড. বিলালের এই কাজটি একটি ভিন্ন মাত্রার প্রভাব সৃষ্টি করেছে। তাত্ত্বিক ও প্রায়োগিকভাবে রুকইয়া বিষয়টিকে বোঝার জন্য এই বই একটি অনন্য অবদান—যা জ্ঞানপিপাসু সাধারণ মানুষ ও জ্ঞানীগুণীদের লাইব্রেরিতে একটি অমূল্য সংযোজন হয়ে থাকবে। ইনশা আল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুসলিম ঐতিহ্য রুকইয়া সংস্কৃতি
ইংরেজি নাম muslim oitijya ruqiya songkriti
লেখক ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স, মাসুদ শরীফ, মুহাম্মাদ ইফাত মান্নান, আবদুল্লাহ আল মাহমুদ
প্রকাশনী সিয়ান পাবলিকেশন্স
বিষয় ইসলাম ও বিজ্ঞান
আইএসবিএন 9789848046203
পৃষ্ঠা সংখ্যা ২৩৪
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
ড.

লেখক সম্পর্কে

ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স

ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস-এর জন্ম জ্যামাইকার কিংস্টনে। বেড়ে উঠেছেন কানাডার টরন্টোতে। সেখানেই ১৯৭২ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। মাদীনাহ ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলামিক অনুষদ থেকে বিএ ডিগ্রি (১৯৭৯) অর্জন করেন। এরপর বিয়াদের 'বাদশাহ সাউদ ইউনিভার্সিটি' থেকে আকীদাহর ওপর অর্জন করেন এমএ ডিগ্রি (১৯৮৫)। ১৯৯৪ সালে 'ওয়েলস ইউনিভার্সিটি' থেকে ইসলামি ধর্মতত্ত্বের ওপর পিএইচডি করেন। তার পিএইচডি'র বিষয় ছিল "Th...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 285

৳ 38025% ছাড়