পাশ্চাত্য দর্শন

প্লেটো: প্রোতাগোরাস-জ্ঞান ও সদৃগুণ সম্পর্কে একটি সংলাপ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳280

৳ 35020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 70

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“প্লেটো: প্রোতাগোরাস-জ্ঞান ও সদৃগুণ সম্পর্কে একটি সংলাপ" বইটি সর্ম্পকে কিছু তথ্যঃ

প্রোতাগোরাস নামক প্লেটোর এই সংলাপটির মূল আলোচ্য বিষয় হল সদ্গুণ (virtue)| । সদ্গুণ জ্ঞান কি না, তা শিক্ষা দেওয়া যায় কি না—এমনসব প্রশ্নে সংলাপে বৃত হন দার্শনিকশ্রেষ্ঠ সক্রেটিস আর সফিস্ট শিরোমনি প্রোতাগোরাস। সফিস্টগণ উচ্চহারের দর্শনীর বিনিময়ে প্রাচীন গ্রিসে বাগ্মিতা, সদ্গুণ, ও রাষ্ট্রীয় ও সাংসারিক কর্ম সম্পাদনের দক্ষতা শিক্ষা দিতেন। তাঁর বিপরীতে সক্রেটিসের মতো দার্শনিক মনে করতেন যে, সফিস্টগণ যা শিক্ষা দেন, তা নিছক দক্ষতা (তেকনে), তা আদত শিক্ষা নয়, তা মানুষকে সত্যিকার জ্ঞানী করে না, নৈতিকভাবে উন্নত করে না।

নৈতিক শিক্ষাই সত্যিকার শিক্ষা। এই দুই বিশ্বদৃষ্টির (Worldview) পার্থক্য ধরা পড়ে সংলাপটির একেবারে অন্তিম পর্যায়ে এক কাল্পনিক বিচারকের মন্তব্যে: “সক্রেটিস, প্রোতাগোরাস, তোমরা কেমন অদ্ভুত মানিকজোড়! তোমাদের একজন (সক্রেটিস) গোড়ায় বলেছ সদ্গুণ শিক্ষাদানযোগ্য নয়, কিন্তু এখন মনে হয় তুমি নিজেই নিজের বিরোধিতা করতে চাচ্ছ; একথা বলার চেষ্টা করছ, ন্যায়নীতি, সংযম এবং একইভাবে সাহস—সবকিছুই হল জ্ঞান; সদ্গুণ যে শিক্ষাদানযোগ্য, তা প্রমাণ করার প্রকৃষ্টতম উপায় হল এটি।

প্রোতাগোরাস যেমনটি প্রমাণ করতে চেয়েছিল—সদ্গুণ যদি জ্ঞানের বাইরে কোনো কিছু হত, নিশ্চিত করেই বলা যায়, তা শেখানো যেত না। কিন্তু তা যদি জ্ঞানের একক কোনো সমগ্র হিসেবে প্রতিভাত হয়, (সক্রেটিস, তুমি যা জোর দিয়ে বলছ), তাহলে তা শিক্ষণযোগ্য ব্যাপার না হলেই বরং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হবে। অপরপক্ষে, প্রোতাগোরাস গোড়ায় একে শিক্ষাদানযোগ্য বলে ধরে নিয়েছিল, কিন্তু উল্টো এখন বোধহয় উপস্থাপন করতে চায়, এটি আর যা-ই হোক জ্ঞান নয়; আর তা শিক্ষা দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই।” এই সংলাপটি পাঠ করে আমরা দুই বিপরীত বিশ্বদৃষ্টির পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষাব্যবস্থা ও জীবনধারাকে বিচার করার সুযোগ পাই।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্লেটো: প্রোতাগোরাস-জ্ঞান ও সদৃগুণ সম্পর্কে একটি সংলাপ
ইংরেজি নাম ploto protaguras gyan o sodgoon somporke akti songlap
লেখক আমিনুল ইসলাম ভুইয়া
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় পাশ্চাত্য দর্শন
আইএসবিএন 9789849127437
পৃষ্ঠা সংখ্যা ১০৯
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০১৫
আমিনুল ইসলাম ভুইয়া

লেখক সম্পর্কে

আমিনুল ইসলাম ভুইয়া

১৯৫৩ সালের ১ লা অক্টোবর নরসিংদি জেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নীতি বিশ্লেষণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশের সচিব পদ থেকে অবসর লাভ করেন (সর্বশেষ দায়িত্ব পালন-বিকল্প নির্বাহী পরিচালক, এশিয় উন্নয়ন ব্যাংক, ম্যানিলা)। তাঁর আগ্রহের বিষয় বিজ্ঞানের দর্শন ও তুলনামূলক মিথলজি। উল্লেখযোগ্য...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 280

৳ 35020% ছাড়