পাশ্চাত্য দর্শন

প্লেটো : রাষ্ট্রনায়ক

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳396

৳ 49520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 99

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রাষ্ট্রনায়ক (ইংরেজিতে স্টেটস্ম্যান; গ্রিকে পলিতিকস)। এই সংলাপটিকে সফিস্ট-এর উত্তরখন্ড হিসেবে বিবেচনা করা হয়। সমরূপী ও বিষমরূপী বিভিন্ন বস্তু ও প্রত্যয়ের বিভাজন ও সংজ্ঞায়নের মধ্য দিয়ে আদর্শ রাষ্ট্রনায়ককে খুঁজে পাবার উদ্যোগ হিসেবে রাষ্ট্রনায়ক সংলাপটিকে দেখা যেতে পারে। সফিস্ট-এ যেমন দার্শনিকের বিপরীতে সফিস্টের প্রকৃতি ও কৃত্য নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই দার্শনিকের বিপরীতে রাষ্ট্রশাসনকারী তথা, রাষ্ট্রনায়কের প্রকৃতি ও বৈশিষ্ট্য চিহ্নিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে এই সংলাপটিতে। সফিস্টদের বিপরীতে রাষ্ট্রনায়ক সত্যিকার অর্থেই রাষ্ট্রশাসনে পারদর্শী, তিনি সত্তাসারে শাসনকার্য অনুধাবন করেন; তাই তাঁর শাসন হয়ে ওঠে আইনের সীমাবদ্ধতামুক্ত—তা হয়ে ওঠে প্রজ্ঞার শাসন।

রাষ্ট্র শুধু আইন দিয়ে শাসন করা যায় না; রঙের মিশ্রণ জানার মধ্য দিয়ে যেমন উত্তম চিত্র অঙ্কন করা যায় না, তেমনই একমাত্র আইনই সুশাসনের হাতিয়ার নয়। রাষ্ট্রনায়কের প্রজ্ঞাই উত্তম শাসনের চাবিকাঠি; তিনিই কেবল রাষ্ট্রের বিভিন্ন মত ও চরিত্রের মানুষকে একত্রে বুনন করে তাতে ঐক্য সৃষ্টি করতে পারেন। অপরদিকে আইনের শাসন কেবল সুশাসন নয়, দুঃশাসনেরও অস্ত্র হয়ে উঠতে পারে। তবে আদর্শ রাষ্ট্রনায়কের সন্ধান না মিললে আইনের শাসনই দ্বিতীয়োত্তম পদ্ধতি বলে বিবেচিত হওয়ার যোগ্য। এই সংলাপটিতেই আমরা সরকারের উত্তম ও নিকৃষ্ট বিভিন্ন আদল—একব্যক্তির শাসন হিসেবে রাজতন্ত্র ও একনায়কত্ব, অনেকের শাসন হিসেবে অভিজাততন্ত্র ও ধনিক-গোষ্ঠীতান্ত্রিক শাসন, এবং বহুর শাসন হিসেবে গণতন্ত্রের শ্রেণিকরণের সন্ধান পাই। এই শ্রেণিকরণ এখনো রাষ্ট্রশাসন পদ্ধতির শ্রেণিকরণ হিসেবে বিদ্যমান আছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্লেটো : রাষ্ট্রনায়ক
ইংরেজি নাম plato rashtronayok
লেখক আমিনুল ইসলাম ভুইয়া
প্রকাশনী পাঠক সমাবেশ
বিষয় পাশ্চাত্য দর্শন
আইএসবিএন 9789849233695
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০১৭
আমিনুল ইসলাম ভুইয়া

লেখক সম্পর্কে

আমিনুল ইসলাম ভুইয়া

১৯৫৩ সালের ১ লা অক্টোবর নরসিংদি জেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে নীতি বিশ্লেষণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে বাংলাদেশের সচিব পদ থেকে অবসর লাভ করেন (সর্বশেষ দায়িত্ব পালন-বিকল্প নির্বাহী পরিচালক, এশিয় উন্নয়ন ব্যাংক, ম্যানিলা)। তাঁর আগ্রহের বিষয় বিজ্ঞানের দর্শন ও তুলনামূলক মিথলজি। উল্লেখযোগ্য...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 396

৳ 49520% ছাড়