ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন
তাশা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দশদিক ঘিরে আছে সবুজ জঙ্গল। এত সবুজ সে আগে কখনো দেখেনি। সবুজের ঘনত্বের মধ্যে, দুঃসহ মানসিক চাপের ভেতর রিহা দেখল পিচ্ছিল সাপটা এবার লাফ দিলো। আর তখনই রিহার মাথার ভেতর কেউ যেন বলে উঠল-লাফ দাও, বাঁয়ে! যন্ত্রচালিতের মতো রিহা লাফ দিলো বাঁয়ে।
লাফ দেওয়ার সাথে সাথেই গড়িয়ে পড়ল বিবিধ ফার্নের ভেতর। তার শরীরটা ফার্ন, গুল্ম, মাটি হাতড়ে-পাতড়ে গড়াতে থাকল নিচের দিকে। ঠিক তখনই আতঙ্কের সাথে রিহা দেখল একটা-দুটো না, অন্তত দশটা তেল কুচকুচে সাপ ধেয়ে আসছে তার দিকে। রিহার লাফ দেওয়া যেন পছন্দ হয়নি তাদের।
রিহার ইচ্ছা হলো চোখ বন্ধ করে ফেলে পুরো ব্যাপারটার এখানেই ইতি ঘটিয়ে ফেলতে। কিন্তু লহমায় তার মনে পড়ল ক্রেডিটের কথা। রিহা চোখ দুটো খোলা রেখেই গড়াতে থাকল নিচে, যতক্ষণ না একটা শুকনো ডালে আটকে গেল তার জামার কলারের পেছনটা। ঝুলছে রিহা। শূন্যে।
বইয়ের তথ্য
| নাম | তাশা |
|---|---|
| ইংরেজি নাম | Tasha |
| লেখক | আহমেদ খান হীরক |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সাইন্স ফিকশন |
| আইএসবিএন | 978-984-3906-05-2 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| ভাষা | bangla |
| ISBN | 978-984-3906-05-2 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
