প্রণয়ের তিথি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আনমনে শেহের গুনগুন করে গান গাইছে.ওহে কী করিলে বল পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে. ওহে এত প্রেম আমি কোথা পাব না তোমারে হৃদয়ে রাখিতে. ছাদের বাম পাশ থেকে সামনে এসে দাঁড়াল রিয়ান। শেহের চমকে উঠল। ওর হাত থেকে বালতিটা পড়ে গেল। কেমন আছ শেহের? শেহের ঢুক গিলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আমি কেমন আছি জানতে চাইবে না? শেহের নিশ্চুপ!কী হল? না মানে. ইয়ে.কেমন আছেন?
ভালো নেই শেহের। শেহের আবারও ঢুক গিলল। আস্তে করে বলল,ওহ। শুধু ওহ! জিজ্ঞেস করবে না কী হয়েছে আমার, কেন ভালো নেই আমি!কথাগুলো তো রুমের সোফায় পাশাপাশি বসেও বলতে পারিস রিয়ান। এই ছাদে দাঁড়িয়ে কোনো বেগানা নারীর সাথে প্রেমালাপ করে বাড়ির নাম কলঙ্ক করার মানে কী! রোদ্দুরের কণ্ঠে বিরক্তি । পেছন ফিরে রোদ্দুরকে দেখে শেহের কাঠ হয়ে গেল। হাত-পা থরথর করে কাঁপছে তার। রোদ্দুর ভাইয়া কি তাহলে তাকে ভুল বুঝলেন!
বইয়ের তথ্য
| নাম | প্রণয়ের তিথি |
|---|---|
| ইংরেজি নাম | Pronoyer thiti |
| লেখক | শেহনাজ ফাতেমা |
| প্রকাশনী | স্বরবর্ণ |
| বিষয় | রোমান্টিক উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!