ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩৩টি পাতা পড়ে দেখুন
আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মানবজাতি তার অস্তিত্বের গভীরে চিরন্তন কিছু প্রশ্ন বহন করে—আমি কে, কে আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করা হয়েছে, কোথা থেকে এসেছি এবং কোথায় ফিরে যাব। এসব প্রশ্নের উত্তর অনিশ্চিত হলে মানুষের চিন্তা, নৈতিকতা ও জীবনদর্শন অস্থির হয়ে পড়ে। পশ্চিমা আধুনিকতা এই অনিশ্চয়তাকেই ভিত্তি করেছে, যেখানে সত্য, মূল্যবোধ ও নৈতিকতা পরিবর্তনশীল।
এর বিপরীতে ইসলামি আকিদা স্থায়ী ও স্রষ্টাপ্রদত্ত সত্যের ওপর প্রতিষ্ঠিত। এখানে নৈতিকতা ও সত্য মানুষের তৈরি নয়; বরং আল্লাহ নির্ধারিত সর্বজনীন বিধান। ড. উমর সুলাইমান আল-আশকারের ‘আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড’ এর মদ্ধ্যে এই সত্যকে গভীরভাবে উপস্থাপন করে এবং দেখায় যে, মানুষের পরিবর্তনশীল চিন্তা সত্যের মানদণ্ড হতে পারে না। আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড সিরিজের লক্ষ্য হলো পাঠকের চিন্তার পুনর্গঠন করা, যাতে তারা বুঝতে পারে, সত্যের চূড়ান্ত উৎস আল্লাহ, এবং ইসলামি আকিদা সকল যুগ, সমাজ ও মানুষের জন্য প্রাসঙ্গিক ও জীবনদায়ী। আমরা আশা করি, এই সিরিজ বাংলা-ভাষাভাষী পাঠকদের মধ্যে সত্যের আলো জ্বালাবে এবং তাদের জীবনে নৈতিক দৃঢ়তা ও দিকনির্দেশনা দেবে।
শায়খ উমর সুলাইমান আল-আশকার ১৯৪০ সালে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তিনি জর্ডান বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ (ইসলামী আইন) অনুষদের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি জর্ডানের আল-জারকা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তাঁর পরিবার সৌদি আরবের মদিনায় স্থানান্তরিত হলে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কায়রোর আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শায়খ বিন বাজ ও শায়খ আলবানিসহ বহু খ্যাতিমান আলেমের ছাত্র ছিলেন তিনি।
আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড এর বইগুলো হল
১ম খণ্ডঃ আল্লাহ (পেজ সংখ্যা: ৪৫২ )
২য় খণ্ডঃ ফেরেশতা (পেজ সংখ্যা: ১৩৬ )
৩য় খণ্ডঃ নবি-রাসুল ও আসমানি কিতাব (পেজ সংখ্যা: ৩৮৪ )
৪র্থ খণ্ডঃ তাকদির (পেজ সংখ্যা: ১৩৬)
৫ম খণ্ডঃ মৃত্যু থেকে পুনরুত্থান (পেজ সংখ্যা: ৩৩৬ )
৬ষ্ঠ খণ্ডঃ পুনরুত্থান থেকে অনন্ত জীবন (পেজ সংখ্যা: ৩৫২0)
৭ম খণ্ডঃ জান্নাত ও জাহান্নাম (পেজ সংখ্যা: ৩৬৮ )
বইয়ের তথ্য
| নাম | আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড |
|---|---|
| ইংরেজি নাম | Aqida Series 1 theke 7 Khondo |
| লেখক | ড. ওমর সুলাইমান আল-আশকার |
| প্রকাশনী | সিয়ান পাবলিকেশন্স |
| বিষয় | ঈমান আক্বিদা ও বিশ্বাস |
| আইএসবিএন | 978-984-3921-01 |
| পৃষ্ঠা সংখ্যা | ২১৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!