প্রবন্ধ

বিচ্ছিন্নতায় অসম্মতি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳500

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই বইয়ের লেখাগুলোতে বিশেষভাবে যে বাস্তবতা দেখা যায়, তা হলো বিচ্ছিন্নতা। আধুনিক বিশ্বের এক অনিবার্য বিধিলিপি। ব্যক্তি আজ ক্রমশ অসহায়; পরিবেশ থেকে, আপনজন থেকে, এমনকি নিজের কাছ থেকেও সে দূরে সরে গেছে। তবে বিচ্ছিন্নতা মানেই আত্মসমর্পণ নয়। এর বিরুদ্ধে

এক ধরনের অসম্মতি সর্বদা সক্রিয় থাকে বলেই সম্পূর্ণ হতাশা অনিবার্য হয়ে ওঠে না। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির চর্চার মধ্য দিয়েই মানুষ একে অপরের কাছে পৌঁছাতে চায়, সামাজিক হয়ে ওঠার চেষ্টা করে। বর্তমান সময়ে এই সামাজিক হয়ে ওঠার প্রয়াস অন্য যেকোনো সময়ের

তুলনায় বেশি প্রয়োজনীয়, কারণ বিচ্ছিন্নতা যত বাড়ছে, ততই তার কাছে নতি স্বীকার না করার দায়ও বৃদ্ধি পাচ্ছে। বিচ্ছিন্নতায় অসম্মতি মূলত সেই সত্যটির ওপরই জোর দেয়। প্রবন্ধগুলোর কেন্দ্রীয় অবস্থান স্পষ্টভাবে বিচ্ছিন্নতার বিপক্ষে 'মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস' ও 'বিলেতে সাড়ে

সাত শ দিন' ছাড়া অন্যান্য প্রবন্ধ রচিত হয়েছে ২০১৩ সালে। প্রথমটি ২০০৬ সালে লেখা এবং হস্তক্ষেপ ছাড়াই সংকলিত, আর ১৯৫৯ সালের রচনা 'বিলেতে সাড়ে সাত শ দিন'-এর সঙ্গে যুক্ত হয়েছে একটি সংক্ষিপ্ত সংযোজন। সিরাজুল ইসলাম চৌধুরীর লেখায় ব্যক্তির উপস্থিতি থাকলেও

সে কখনো একক নয়; সে সমাজের প্রতিনিধি, আর আপাত আত্মজৈবনিক প্রবন্ধগুলোও মূলত সমাজকথন- যেখানে বিচ্ছিন্নতায় অসম্মতিই প্রধান সত্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিচ্ছিন্নতায় অসম্মতি
ইংরেজি নাম Bicchhinnotay Osommoti
লেখক সিরাজুল ইসলাম চৌধুরী
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় প্রবন্ধ
আইএসবিএন 9789842938290
পৃষ্ঠা সংখ্যা ২০০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৬
পৃষ্ঠা সংখ্যা200
ভাষাbangla
ISBN9789842938290
বান্ডিংhard cover
সিরাজুল ইসলাম চৌধুরী

লেখক সম্পর্কে

সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী (জন্ম. ১৯৩৬) পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 500