ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন’ মূলত আল্লামা ইকবালের দেয়া সাতটি বক্তৃতার সংকলন। এ গ্রন্থের মাধ্যমে ইকবাল ‘ধর্মীয় অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত রূপ প্রদান’ এবং ‘মুসলিম ধর্মীয় দর্শনকে পুনর্গঠনের’ প্রয়াস পেয়েছেন। একাধিক ভাষায় দক্ষতা, ইসলামী জ্ঞানশাস্ত্রে প্রগাঢ় অধিকার, এবং পাশ্চাত্য দর্শনের কেন্দ্রভূমি জার্মানিতে বসে পাশ্চাত্যকে আত্মস্থ করায় ইকবালের দর্শনবিচার হয়ে উঠেছিলো যেকোন বিচারে অনবদ্য। ইকবাল নিছক আদর্শপ্রীতির চেয়ে জোর দিয়েছেন কর্মবাদের উপরে, এবং তাঁর ভাষ্যে কোরআনের আদর্শও তা-ই।
ইকবাল মনে করতেন কর্মমুখরতা কোরআনের অন্যতম মূল বার্তা, যাকে অনুধাবন করলে পুনরায় মুসলিম উম্মাহর জাগরিত হয়ে ওঠা সময়ের ব্যাপার মাত্র।
ইকবালের দৃষ্টিতে ইসলাম ধরা দিয়েছে ইসলামকে একটি জীবন্ত ও সদা বিকাশমান শক্তি হিসেবে। তিনি মনে করেন, এটি এই পৃথিবীর সর্বপরিবর্তনশীল ও বিকাশমান শক্তিসমূহের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। তাঁর অজরামর সৃষ্টি ‘ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠনে’ এর একটি স্বার্থক রূপরেখা তিনি হাজির করেছিলেন।
বইয়ের তথ্য
| নাম | ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন |
|---|---|
| ইংরেজি নাম | Islame Dhormiyo Chintar Punorgothon |
| লেখক | আল্লামা ইকবাল, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ |
| প্রকাশনী | ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট |
| বিষয় | ভাষণ, বক্তৃতা ও বিতর্ক |
| আইএসবিএন | 9789849850250 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৪ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!