সিরাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দোজাহানের বাদশাহ, নবি-রাসূলগণের ইমাম, মাহবুবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচরিত, আখলাক, অভ্যাস ও জীবনী এমন এক গুরুত্বপূর্ণ বিষয়—যা থেকে কোনো প্রকৃত মুসলমান উদাসীন থেকে নিজেকে প্রকৃত মুসলমান দাবি করতে পারে না। তাই নানা যুগে নানা ভাষায় এই পবিত্র বিষয়ের ওপর ছোটবড় অসংখ্য কিতাব রচিত হয়েছে, অদ্যাবধি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। ইনশাআল্লাহما همچنان درِ اول وصف تو مانده ایمআমরা এখনও আপনার প্রথম গুণ বর্ণনার মধ্যে আটকে আছি।এই ধারাবাহিকতার এক অমূল্য যোগসূত্র হলো—কুতুবে আলম, মুজাদ্দিদে জামান, মুহাদ্দিসে হিন্দ, হজরত মাওলানা শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহ.-এর ‘সুরুরুল মাহযুন’ (বাংলা ‘সিরাতুর রাসুল’) নামক ফারসি ভাষায় রচিত গ্রন্থটি। যার পূর্ণ মর্ম ও বিশেষত্ব অনুধাবনের জন্য গভীর জ্ঞান ও অগাধ পাণ্ডিত্যের প্রয়োজন। তবে পাঠকমাত্রই গ্রন্থটি অধ্যয়ন করে উপলব্ধি করতে পারবে যে, বিশাল সমুদ্রসম জ্ঞানকে ক্ষুদ্র এক পাত্রে ঢেলে পরিবেশন করা হয়েছে। যেকোনো কর্মব্যস্ত-শ্রমজীবী মানুষ মাত্র এক বৈঠকেই গ্রন্থটি পাঠের মাধ্যমে নিজের অন্তরকে সিরাতের নুরে নুরান্বিত করতে পারবে। একেবারে সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এর পূর্ণাঙ্গতা এরূপ যে—সিরাতের গুরুত্বপূর্ণ প্রায় সকল ঘটনাই গ্রন্থটিতে ধারাবাহিকভাবে উঠে এসেছে।
বইয়ের তথ্য
| নাম | সিরাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম |
|---|---|
| ইংরেজি নাম | siratur rasul sallahu alaihiwasallam |
| লেখক | শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহ, আলেমা নুরুন নাহার |
| প্রকাশনী | খোয়াব প্রকাশ |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!