ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন
পর্দানশিন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমাদের দেশে একটা বিরাট জনগোষ্ঠী মহিলা মাদরাসায় পড়াশোনা করছে। তাদের জীবনটাও তো নানা রঙ ও নানা ঘটনায় ঘটনাবহুল। তাদের জীবনে হাসি-কান্না আছে, বন্ধুত্ব আছে, প্রেম আছে, পারিবারিক নানা টানাপোড়েন আছে, মাদরাসাকেন্দ্রিক নানা ঘটনা আছে। কিন্তু সেই জীবনের কথা আমরা ক'জন জানি?
আর যারা তাদের জীবনকে জানি না, তারা মহিলা মাদরাসা মানেই যেন কালো বোরকায় আবৃত এক অন্তপুরবাসিনী বন্দিনিবাসের ছবি কল্পনা করি। আমাদের এই অতি কল্পনা এবং অতি নাক সিঁটকানোর আড়ালে আমরা কি একটা জলজ্যান্ত জনগোষ্ঠীর উপস্থিতিকে কবর দিয়ে ফেলছি না?
কিন্তু আমাদের সমাজে তাদের উপস্থিতি যেমন সরব, তেমনি নারীশিক্ষা এবং নারীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের যে ইনফ্লুয়েন্সিয়াল অবস্থান, সেটাকেও অস্বীকার করার উপায় নেই।রমহিলা মাদরাসা একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে মুসলিম নারী শিক্ষার্থীদের ইসলাম ধর্মের পাঠদান করা হয়। এই সংজ্ঞাটা আমাদের মনে রাখা প্রয়োজন। এখানে যেসব নারীশিক্ষার্থী পড়াশোনা করেন তারা আমাদের সাধারণ পরিবার থেকেই উঠে আসা মেয়ে, বোন বা আত্মীয়দের কেউ। তারা আমাদের দূরের কেউ নয়, আবার তারা মহিলা মাদরাসায় পড়ে বলে সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠীও নয়।
'পর্দানশিন' গল্পগ্রন্থে মহিলা মাদরাসাকে এই সাধারণ দৃষ্টিকোণ থেকেই দেখার চেষ্টা করা হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | পর্দানশিন |
|---|---|
| ইংরেজি নাম | Pordanashin |
| লেখক | সালাহউদ্দীন জাহাঙ্গীর |
| প্রকাশনী | নবপ্রকাশ |
| বিষয় | ইসলামিক উপন্যাস ও গল্প |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
