ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

ইসলামিক উপন্যাস ও গল্প

মৃত্যুবাগিচার বীর (গল্পের ফুলদানি-২)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 30050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইসলামি গল্প বলতে নবি-রাসুল-সাহাবিতাবেয়ি-পূর্ববর্তী ওলিআল্লাহ কিংবা মুসলিমশাসকদের জীবনী এবং তাদের জীবনঘনিষ্ঠ ঘটনার সমাবেশই আমাদের কাছে এখন পর্যন্ত সমাদৃত উপকরণ এর সীমানা ডিঙিয়ে নতুন উপকরণসমৃদ্ধ গল্পের বাতাবরণ এখনাে বাংলাভাষায় সেভাবে প্রস্ফুটিত হয়নি। চেষ্টা যে হয়নি তা কিন্তু নয়, তবে কলমের ধার বলে একটা কথা আছে। সেই ধারালাে কোনাে কলমে ইসলামিগল্পের নতুন উপকরণ যেমন লালিত হয়নি তেমনি আমাদের গল্পেও ইসলামি উপজীব্যতা প্রার্থিত হয়নি আজ অবধি।

এই গল্প সিরিজে সীমানা ডিঙানাের মতাে দুরূহ কিন্তু প্রয়ােজনীয় কাজটি করা হয়নি ঠিকই, তবে ঐতিহ্যবাহী সেই ধারাকে উপজীব্য করে নতুন একটা আঙ্গিক দেয়া হয়েছে প্রতিটি গল্পে। শব্দের চাতুর্যসিক বাহুল্য নয়, প্রাঞ্জল এবং গতিময় গদ্যে উপস্থাপিত হয়েছে। দূরবর্তী ইতিহাসের নাকাড়া পড়লে মনে হবে, নিকট অতীতে ঘটে যাওয়া কোনাে ঘটনার ধারাবিবরণী।

‘ইতিহাস এটাই শিক্ষা দেয় যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না'- এ কথা স্রেফ বাতুলতা। ইতিহাস থেকে শিক্ষা নিলে আজকের মানবসম্প্রদায় অক্ষরজ্ঞানসমৃদ্ধ হতাে না; এখন পর্যন্ত তাদের আগুন জ্বালাতে হতাে চকমকি পাথর ঘষে। ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিয়েছিলাে বলেই ইতিহাস আজো ইতিহাস হয়ে আছে, নয়তাে পৃথিবীর কোনাে ইতিহাসই লেখা হতাে না কোনােদিন।

এ গ্রন্থ সে ইতিহাসেরই স্মরণ দিয়েছে মাত্র। যদি কেউ শিক্ষা নেয়...!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মৃত্যুবাগিচার বীর (গল্পের ফুলদানি-২)
ইংরেজি নাম mrittu bagichar bir golper fuldani-2
লেখক শাকের হোসাইন শিবলি, সালাহউদ্দীন জাহাঙ্গীর
প্রকাশনী আনোয়ার লাইব্রেরী
বিষয় ইসলামিক উপন্যাস ও গল্প
আইএসবিএন 9789849102990
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৫
সালাহউদ্দীন জাহাঙ্গীর

লেখক সম্পর্কে

সালাহউদ্দীন জাহাঙ্গীর

লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর এর বাবা মোঃ শওকত হোসেন পেশায় ছিলেন সেনাবাহিনীর সদস্য। শৈশবে তাই সেনানিবাসের লেফট রাইট আর স্যালুট এর শব্দ, কিংবা বিকেলবেলা বাজানো বিউগল এর করুণ সুর শুনতে শুনতেই মনের মাঝে সৈনিক হবার সুপ্ত বাসনা জেগেছিল তাঁর। এদিকে, মা জাহানারা বেগমের ইচ্ছে ছেলেকে হাফেজ বানানোর, যার জন্য রাইফেল-উর্দির স্বপ্নকে ছুটি দিয়ে তাঁকে ভর্তি হতে হয়েছিল হেফজখানায়। ঢাকা জেলার পশ্চিমে ধামরাই থানায় যে হ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 30050% ছাড়