ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন
স্বাধীনতার ৫০ বছর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ কতটা এগিয়েছে, আর কতটা এগোনো বাকি? এ বিষয়ে রাষ্ট্রীয় ও বেসরকারি এবং সামাজিক উদ্যোগের নিবিড় পর্যালোচনা এই বই।
প্রাকৃতিক কারণে দুর্যোগ বাংলাদেশের নিত্যসঙ্গী। মানবসৃষ্ট দুর্যোগও এর সঙ্গে যুক্ত হয়েছে। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই উভয় দুর্যোগ নিয়ে সামাজিক, রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। আছে এ ক্ষেত্রে অনেক অর্জন। তবু রয়ে গেছে বাকি অনেক কাজ। বাংলাদেশ দুর্যোগ মোকাবিলার অভিযাত্রায় আন্তর্জাতিক পরিসরে পা রেখেছে। বর্তমান বইটি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সামগ্রিক অর্জন ও শিক্ষাকে এক মলাটের ভেতরে হাজির করেছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোথায় ছিল, এখন কোথায় এসে দাঁড়িয়েছে, আর কোন কাজগুলো এখনো বাকি, তার হালনাগাদ বিশ্লেষণ আছে এই বইয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার বিকাশ ও প্রতিবন্ধকতাগুলো লেখক ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। সেসব অভিজ্ঞতা এবং প্রামাণিক দস্তাবেজের আলোকে এই প্রকাশনা।
বইয়ের তথ্য
| নাম | স্বাধীনতার ৫০ বছর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন |
|---|---|
| ইংরেজি নাম | Shadhinotar 50 Bochor Durjog Bebosthaponay Bangladesher Orjon |
| লেখক | গওহার নঈম ওয়ারা |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849806219 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | 1 |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!