ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

তাফসীর বিভাগ

জনসাধারণের মাঝে প্রচলিত ভুল-ভ্রান্তি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 48050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 240

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মানুষ মাত্রই ভুল করে থাকে। আম্বিয়া আলাইহিমুসসালাম ছাড়া কোন মানুষই নিজেদেরকে পরিপূর্ণ নির্ভুল ও ত্রুটিমুক্ত দাবী করতে পারে না। যাপিত জীবনের বাঁকে বাঁকে প্রকাশ্যে - অপ্রকাশ্যে মানুষের ভুল হয়েই যায়। কিছু কিছু ভুল থাকে যা কেবল ব্যক্তির সাথেই সংশ্লিষ্ট, আর কিছু ভুল থাকে যা ব্যক্তির গণ্ডি ছাড়িয়ে পরিবার,সমাজ- সভ্যতার সাথে সম্পৃক্ত। আবার কিছু ভুল এমনও আছে যা শরিয়তের দৃষ্টিকোণ থেকেই ভুল বলে প্রতিয়মান হয়। ইসলাম সর্বকালে সর্বযুগে মানুষকে এই ভুল-ভ্রান্তি থেকে উদ্ধার করার দায়িত্বে নিরত। সর্বপ্রকার ভুল-ভ্রান্তি থেকে মুক্ত থাকার ব্যবস্থাপত্র ইসলামের রয়েছে। জ্ঞানী উলামায়ে কেরাম নিজেরা তাদের জ্ঞানের আলোকে যাবতীয় ভুল-ভ্রান্তি থেকে বেঁচে থাকবেন। আর জনসাধারণ হক্কানি উলামায়ে কেরামের নির্দেশনা অনুসারে ভুলত্রুটি থেকে বেঁচে থাকবেন। জনসাধারণকে ভুলত্রুটি সম্পর্কে সচেতন করাও উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব।

জনসাধারণকে শরয়ী বিধিবিধান সংক্রান্ত ভুলত্রুটি থেকে সতর্ক করার এ দায়িত্বানুভূতি থেকেই হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ. "আগলাতুল আওয়াম" নামে একটি সংক্ষিপ্ত পুস্তিকা রচনা করেছিলেন। তিনি এ জাতীয় আরো মাসআলা-মাসায়েল সংযোজন করার জন্য পুস্তিকার ভূমিকাতে আবেদন জানান। তার এ আবেদনে সাড়া দিয়ে অনেকেই এতে আরো মাসআলা-মাসায়েল সংযোজন করেন। মাকতাবাতুল ইসলাম থেকে প্রকাশিত "আগলাতুল আওয়াম" এর এই অনুবাদকর্মটি বৃহৎ সংযোজিত কপি। এতে হযরত মাওলানা মাসিহুল্লাহ খান রহ. এর শাগরিদ ও খলিফা মাওলানা মেহেরবান আলী বারতুভী নব সংযোজন শিরোনামে অনেকগুলো মাসআলা বৃদ্ধি করেছেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জনসাধারণের মাঝে প্রচলিত ভুল-ভ্রান্তি
ইংরেজি নাম gnsadharener mage prclit bhul-bhranti
লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., মুফতী আবু নাইম মুহাম্মদ সাজিদ, মাওলানা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া
প্রকাশনী মাকতাবাতুল ইসলাম
বিষয় তাফসীর বিভাগ,শিরক, বিদআত ও কুসংস্কার
আইএসবিএন 978-984-90977-2-3
পৃষ্ঠা সংখ্যা ২৮৭
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৭
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

লেখক সম্পর্কে

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

​ আশরাফ আলী থানভী (জন্ম: আগস্ট ১৯, ১৮৬৩ - মৃত্যু: জুলাই ৪, ১৯৪৫) (উর্দু: اشرف علی تھانوی) ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 48050% ছাড়