৪ এপ্রিল ২০২৩
মাতুরীদী মতবাদ ভ্রান্ত ও বিদ‘আতী ফের্কাসমূহের অনত্যম। এই ফের্কা অহীকে যুক্তি, বুদ্ধি ও দর্শনের আলোকে ব্যাখ্যা করে থাকে। তারা আল্লাহর ছিফাতসমূহকে অস্বীকার ও অপব্যাখ্যা করে থাকে। তাদের আক্বীদার মূল বিষয় হল- মানবীয় বুদ্ধি-বিবেককে অহীর উপর প্রাধান্য দেয়া। মু‘তাযিলারা নিজেদেরকে তাওহীদ তথা আল্লাহর একত্বের অনুসারী দাবী করতে গিয়ে আল্লাহর সত্তা ব্যতীত তারা অন্যান্য ছিফাতসমূহকে অস্বীকার করে। আশ‘আরীরা সৃষ্টির সাথে সাদৃশ্য হওয়ার যুক্তিতে আল্লাহর নাম ও গুণাবলীর কিছু কিছু অস্বীকার করে। আর মাতুরীদীরা মু‘তাযিলাদের বিরোধিতা করার জন্য নতুন যুক্তি, বুদ্ধিমত্তা এবং দার্শনিক ব্যাখ্যা দিয়ে দ্বীনের নতুন ব্যাখ্যা প্রদান করেছে। যা ভ্রান্ত বৈ কিছুই নয়।