ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

ঈমান আক্বিদা ও বিশ্বাস

নিফাক থেকে বাঁচুন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳214

৳ 32434% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আবু হুরাইরা রাযি. বর্ণনা করেন, রাসূল সা. বলেছেন,

‘যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয়, জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দিই, অতঃপর সালাত কায়েমের আদেশ দিই, অতঃপর সালাতের আযান দেয়া হোক, অতঃপর এক ব্যক্তিকে লোকদের ইমামত করার নির্দেশ দিই। অতঃপর আমি লোকদের নিকট যাই এবং তাদের (যারা জামাআতে শামিল হয়নি) ঘর জ্বালিয়ে দিই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম! যদি তাদের কেউ জানত যে, একটি গোশতহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাবে, তাহলে অবশ্যই সে ‘ঈশা’র নামাজের জামাআতেও হাযির হতো।’ - সহীহ বুখারী ৬৪৪

.

হাদীসে স্পষ্ট বলে দেয়া হলো যে, ঈশার জামাআতে হাজির হওয়ার বিনিময়ে গোশতহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাওয়ার সম্ভাবনা থাকলেও মুনাফিক ছুটে এসে ঈশার জামাআতে হাজির হতো। আর জান্নাত তো “আসমান-জমিন বিস্তৃত”। বরং এর চেয়েও বহুগুণ বড়। অথচ মুনাফিকের কাছে জান্নাত এক টুকরো গোশতের মূল্যও রাখে না!

.

আমাদের বর্তমান অবস্থাই চিন্তা করুন! ঘনবসতিপূর্ণ এলাকার আশেপাশে গেলে দেখা যায় ঈশার জামাআতে দু-তিন কাতারের বেশি লোক হয় না। অথচ নামাজের পর খানাপিনার আয়োজন বা ত্রাণ ইত্যাদির ঘোষণা দিলে অবস্থা কী দাঁড়ায়? এত লোকসমাগম হয় যে, মসজিদে জায়গা দেয়াই মুশকিল হয়ে যায়।

.

উত্তমরূপে নামাজ আদায় নিফাকমুক্ত ঈমানের পরিচয় : মুমিন ব্যক্তি পূর্ণ মনোযোগ, ইখলাস ও জামাআতের আকাঙ্ক্ষা নিয়ে নামাজ আদায় করে। নামাজ আদায়ে সে প্রশান্তি অনুভব করে। আর মুনাফিকের অবস্থা সম্পূর্ণ বিপরীত। নামাজ নিয়ে মুনাফিকের নানা টালবাহানা রয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিফাক থেকে বাঁচুন
ইংরেজি নাম Nifak theke bachun
লেখক ড. ইয়াদ কুনাইবী, মাওলানা আহমাদ ইউসুফ শরীফ
প্রকাশনী শব্দতরু
বিষয় ঈমান আক্বিদা ও বিশ্বাস
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
ড.

লেখক সম্পর্কে

ড. ইয়াদ কুনাইবী

ঈমান আক্বিদা ও বিশ্বাস বিষয়ক লেখক · প্রকাশক: শব্দতরু

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 214

৳ 32434% ছাড়