ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

কোরআন বিষয়ক আলোচনা

পড়ো ১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳226

৳ 30526% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 79

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘পড়ো’ বইটি নিয়ে কিছু কথা । বইটাতে আলোচনা করা হয়েছে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে। আজ থেকে সাড়ে চৌদ্দশতো বছর আগে নাযিল হওয়া আয়াতগুলো আমাদের সমসাময়িক কাল, অবস্থা, পরিবেশের সাথে এক অদ্ভুতরকমভাবে মিলে যায়। এই আয়াতগুলো আবু জাহেলের জন্য যেমন ছিলো চিন্তার ব্যাপার, আজকের দিনের ইসলামের শত্রু, নব্য আবু জাহেল, নব্য নমরূদ, ফিরাঊনদের জন্যও ঠিক যেন সেভাবেই চিন্তার বিষয়।

কুরআনের আয়াতগুলো আবু বকর (রাঃ), ওমর , উসমান (রাঃ) দের জন্য যেমন ছিলো আশার বাণী, আত্মার খোরাক, আজকের দিনের মুমিনদের জন্যও সেরকম। সাড়ে চৌদ্দশতো বছর আগে এই বাণী শুনলে একজন মুমিনের অন্তর যেরকমভাবে প্রশান্তিতে ছেঁয়ে যেতো, আজও কুরআনের প্রতিটি আয়াত প্রতিটি মুমিনের অন্তরকে প্রশমিত করে। পরিতৃপ্ত করে। মুমিনের অন্তর প্রকম্পিত হয়।

কুরআনের বিধানগুলো সেই সময়ে যেমন ছিলো সমসাময়িক, আজকের দিনে বসেও তা ঠিক একইভাবে যুগোপযোগী। এজন্যই কুরআন সর্বদা সর্বাবস্থা, সর্ব পরিবেশে সমানভাবে সবার জন্যই।

আমরা যারা পবিত্র কুরআনকে সহজে বুঝতে চাই, জানতে চাই, তাদের জন্য ‘পড়ো’ বইটি নিঃসন্দেহে অনন্য একটি বই। লেখক ওমর আল জাবির ভাইয়ের ভাষায়- ‘এটি কোন তাফসীর নয়। আধুনিক যুগের মানুষের জন্য কুরআনের আয়াতগুলোকে বৈজ্ঞানিক এবং যৌক্তিক দৃষ্টিকোণ থেকে দেখা এবং সমসাময়িক প্রশ্ন, দ্বন্ধ এবং ঘটনাগুলোর উপর প্রাসঙ্গিক আলোচনা’।

বইটির ফ্ল্যাপ কাভারে লেখা আছে- ‘পৃথিবীতে একটা বই নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। একটা বই মানবজাতিকে আমূল বদলে দিয়েছে এমন নজির আর নেই।

আনপড় একটা জাতিকে একটা বই পড়াশোনাতে ডুবিয়ে দিয়েছে, এমন ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। পৃথিবীর লাখ লাখ লোক একটা বই আগা-গোড়া মুখস্ত করে রেখেছে- এমন বই একটাই।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পড়ো ১
ইংরেজি নাম Poro
লেখক ওমর আল জাবির
প্রকাশনী সমকালীন প্রকাশন
বিষয় কোরআন বিষয়ক আলোচনা,গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
আইএসবিএন 9789849222309
পৃষ্ঠা সংখ্যা ১৮৩
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা183
ভাষাbangla
ISBN9789849222309
বান্ডিংpaperback
ওম

লেখক সম্পর্কে

ওমর আল জাবির

ওমর আল জাবির। পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। মেটা (ফেইসবুক) কোম্পানির মেসেঞ্জার-নিরাপত্তা টিমের ম্যানেজার পদে নিয়োজিত ছিলেন। ব্রিটিশ টেলিকম-এর কনজুমার সিআরএম এবং বিলিং ডিভিশন ইঞ্জিনিয়ারিং এর প্রধান ছিলেন। বর্তমানে তিনি কাহফের সহ-প্রতিষ্ঠাতা সিটিও হিসাবে নিয়োজিত। অক্সফোর্ড থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছেন। ইসলামিক সায়েন্সে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 226

৳ 30526% ছাড়