ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
পবিত্র কুরআনের ভাষা শিক্ষা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কুরআন মাজীদ আল্লাহ তা’আলার পক্ষ থেকে বান্দার সঙ্গে কথোপকথন, আসমানী চিঠি। এ চিঠির বক্তব্য প্রত্যেক মুসলমানেরই বোঝা উচিত। এমনিতে উলামায়ে কেরাম বয়ান, নসিহত এবং কিতাবাদির মাধ্যমে সেটা আমাদের মতো সাধারণ শিক্ষিতদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। তবে এতে সাধারণ মুসলমানদের দায়িত্ব শেষ হয়ে যায় না। কুরআন মাজীদ শুদ্ধ করে তিলাওয়াত করার পাশাপাশি যদি এর সাদাসিধে অর্থও জানা থাকে, তবে ইবাদত ও আমলে ঐশ্বরিক অনুভূতি লাভ করা যায়। এ অনুভূতির মূল্য অনেক। এ কাজকে সহজ করার জন্য এ কিতাবটি সহায়ক হবে ইনশাআল্লাহ। এতে এমন কোন আরবী শব্দ কিংবা উদাহরণ ব্যবহার করা হয়নি যা কুরআন মাজীদে নেই। এখানে আরবী ব্যাকরণের রহস্য উন্মোচনের পাশাপাশি সরাসরি কুরআন মাজীদের আয়াতে তার প্রতিফলন দেখে অনির্বচনীয় আনন্দ আপনাকে আপ্লুত করবে। আরবী ব্যাকরণের কঠিন পরিভাষা পরিহার করে বাংলা বা ইংরেজির সহজবোধ্য শব্দ ব্যবহার করা হয়েছে। এ কিতাবে মোট দু’শর বেশি আয়াত সন্নিবেশিত করা হয়েছে। সবশেষে সংক্ষিপ্ত একটি শব্দকোষ দেয়া হয়েছে যা আপনাকে শব্দ ভা-ার বৃদ্ধিতে উদ্বুদ্ধ করবে। এটি ব্যতিক্রমী প্রায়াস। আশা করি সব শ্রেণির পাঠকরাই এতে উপকৃত হবেন ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | পবিত্র কুরআনের ভাষা শিক্ষা |
|---|---|
| ইংরেজি নাম | Pobitro Quraner Bhasha Shikkha |
| লেখক | হযরত প্রফেসর মুহাম্মদ হামীদুর রহমান |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| বিষয় | ভাষাশিক্ষা,আরবী সাহিত্য, ব্যাকরণ ও কথোপকথন |
| আইএসবিএন | 978-984-92291-0-0 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| সংস্করণ | ২০১৭ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!