ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
ওয়াজাহাতী মজলিস তাবলীগ জামাতের বর্তমান সংকট ও আমাদের করণীয়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
তাবলীগ জামাতের বর্তমান যে পরিস্থিতি, তার জন্যও মূল দায়ী হলো ব্যক্তিবিশেষের ফিকরী বে-রাহরবী তথা চিন্তাগত বিপথগামিতা। হক্কানী উলামায়ে কেরাম বিষয়টি শনাক্ত করেছেন এবং এর সংশোধনকল্পে প্রথমে দীর্ঘদিন খুসূসীভাবে মেহনত করেছেন। কিন্তু যখন তা ফলদায়ী হলো না, তখন তারা নিজেদের সেই দায়িত্ব আঞ্জামদানের জন্যে এবং সর্বস্তরের উম্মতকে আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আর চিন্তাদর্শন পরিপন্থি ওই فكرى بے راهروى (চিন্তাগত বিপথগামিতা) থেকে রক্ষা ও সতর্ক করার জন্য উমূমী মেহনত শুরু করেন।
এ মেহনত হক্কানী আলেমগণের প্রতি সময়ের কর্তব্য ও দ্বীনী ফরীযা। সেই ফরীযা আদায়কল্পে অনেক নিভৃতচারী আলেম-মনীষীকেও তাদের মূল ব্যস্ততা থেকে সময় ফারেগ করে উম্মতের সামনে হাজির হতে হয়েছে। তাঁদেরই অন্যতম হলেন, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর আমীনুত তা‘লীম হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুম। তিনি এ হাঙ্গামী প্রয়োজনের তাগিদে তাঁর অসংখ্য মৌলিক মাশগালাকে সাময়িক মওকুফ করে দেশের বিভিন্ন জায়গায় এবং বহু অঞ্চলে ওজাহাতী মজলিসে শরীক হয়েছেন এবং মৌলিক ও উসূলসম্মত আলোচনা-পর্যালোচনা করেছেন।
বক্ষ্যমাণ পুস্তিকায় তাঁর সে ধরনেরই গুরুত্বপূর্ণ একটি ওজাহাতী মজলিস ও একটি মুযাকারা মজলিসের আলোচনা সংকলবদ্ধ হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | ওয়াজাহাতী মজলিস তাবলীগ জামাতের বর্তমান সংকট ও আমাদের করণীয় |
|---|---|
| ইংরেজি নাম | oyajahati mjlis tablig jamater brrtman songkt o amader kariy |
| লেখক | মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক |
| প্রকাশনী | মাকতাবাতুল আশরাফ |
| বিষয় | দাওয়াত ও তাবলীগ,মতবাদ |
| আইএসবিএন | 978-984-91726-8-0 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৮ |
| ভাষা | বাংলা |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
