ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

খ্যাতিমান ব্যক্তিত্ব

ইতিহাসের মহানায়কেরা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳495

৳ 66025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 165

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইতিহাসবিমুখ জাতি শেকড়বিহীন গাছের মতো। শেকড়বিহীন গাছ যেমন নিজের আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না,ঠিক তেমনই ইতিহাসবিমুখ জাতি কখনো পৃথিবীর বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। মুসলিম জাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কীর্তিমান জাতি।তাদের ইতিহাস ও ঐতিহ্যের সামনে পৃথিবীর যে-কোনো যুগের যে-কোনো জাতির ইতিহাস ম্লান হয়ে যাবে-এ কথা ইউরোপীয় ইতিহাসবিদরা পর্যন্ত স্বীকার করেন।কিন্তু দুঃখের বিষয় হলো, জাতি হিসেবে আমরা চরম ইতিহাসবিমুখ। হাতেগোনা গুটিকয়েক ইতিহাসপ্রেমী থাকলেও সামগ্রিকভাবে ইতিহাসের প্রতি আমাদের তেমন একটা আগ্রহ নেই।এই ইতিহাসবিমুখতার সুযোগে শত্রুরা আমাদের ইতিহাসের পাতাগুলোতে হস্তক্ষেপের সুযোগ পেয়েছে। তারা নিজেদের মতো করে আমাদের ইতিহাস লিখে তা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে।আমাদের ইতিহাসের কীর্তিমান ব্যক্তিদের নামে নানা রকম মিথ্যে ও বানোয়াট অভিযোগ তৈরি করে তা বিভিন্নভাবে প্রচার করেছে।মুসলিম জাতির একটি বৃহৎ অংশ তাদের লিখিত সেই মুখরোচক ইতিহাস পাঠ করেই বেড়ে উঠেছে।তাই মুসলিম হিসেবে তাদের কোনো আত্মমর্যাদা নেই। নেই জাতি হিসেবে তাদের কোনো আত্মপরিচয়ও।ইতিহাসবিমুখতার কালো অধ্যায়ের সমাপ্তি ঘটুক-এই প্রত্যাশা ও প্রয়াস হোক সুসংহত। মুসলিম উম্মাহর সোনালি ইতিহাস ও ইতিহাসের মহানায়কদের জীবন-ইতিহাস পৌঁছে যাক প্রত্যেক তরুণ-তরুণীর হাতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইতিহাসের মহানায়কেরা
ইংরেজি নাম Etihasher Mohanaiker
লেখক শাইখ আলী তানতাভী (রহ.)
প্রকাশনী অর্পণ প্রকাশন
বিষয় খ্যাতিমান ব্যক্তিত্ব,ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব
আইএসবিএন 9789849104957
পৃষ্ঠা সংখ্যা ৫৮৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
শাইখ আলী তানতাভী (রহ.)

লেখক সম্পর্কে

শাইখ আলী তানতাভী (রহ.)

বিংশ শতাব্দীর এক সমাজচিন্তক দার্শনিক ড. শায়খ আলী তানতাবী। ১৯০৯ খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশক নগরীতে তাঁর জন্ম। পৈত্রিক আবাস মিসরের তানতা শহর হওয়ায় তানতাবী নামেই তিনি সমধিক পরিচিত। ছাত্রজীবনেই তুখােড় মেধার কারণে তিনি গবেষক শিক্ষকগণের দৃষ্টি কাড়েন। সেকালে গবেষণা ও জ্ঞানসাধনায় তার পারিবারিক ঐতিহ্য ছিল ঈর্ষণীয়। সেই পরিবারেই তিনি ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত জ্ঞান অর্জন করে ঐতিহ্যের তিলকে সােন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 495

৳ 66025% ছাড়